News Flash

Image

চন্দ্রপুর বাজারে হরিনাম সংকীর্তন শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর৷৷ আগরতলার চন্দ্রপুর বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে হরিনাম সংকীর্তন এর ২৫ বছর পূর্তি অর্থাৎ শুভ রজত জয়ন্তী উপলক্ষে  শুভযাত্রার রবিবার শোভা যাত্রার আয়োজন করা হয়৷শোভা যাত্রার মধ্য দিয়ে গঙ্গা আনয়ন ও প্রতিমা আনোনয়নের মধ্য দিয়ে রবিবার থেকে শুরু হয়েছে হরিনাম সংকীর্তন এর অধিবাস৷ শোভাযাত্রা ও মতি আনয়ন উপলক্ষে এক বর্ণাঢ্য রেলি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে৷রবিবার দুপুরে চন্দ্রপুর বাজার  থেকে শুরু হয় বর্ণাঢ্য রেলি এবং আড়ালিয়া নদীর পাড়ে গিয়ে জল ভরে আবার চন্দ্রপুর এলাকায় এসে শেষ হয়৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে চন্দ্রপুর ব্যবসায়ী সমিতর  সাধারণ সম্পাদক
 সজল দাস এ বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন৷ তিনি জানান ভোর রাত থেকেই শুরু হবে হরিনাম সংকীর্তন৷ ৯ দিনব্যাপী হরিনাম সংকীর্তনের শেষ দিনে মহা প্রসাদ বিতরণের মধ্য দিয়ে রজত জয়ন্তী বর্ষের আনুষ্ঠানিক সমাপ্তি হবে৷ চন্দ্রপুর বাজারে আয়োজিত হরিনাম সংকীর্তন এর ধর্মপ্রাণ সকল অংশের মানুষজনের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেছেন উদ্যোক্তারা৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top