News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শ্রীকৃষ্ণ মিশনের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, মৃতের পরিবারের সাথে দেখা করল এনএসইউআই প্রতিনিধি দল
Image

শ্রীকৃষ্ণ মিশনের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, মৃতের পরিবারের সাথে দেখা করল এনএসইউআই প্রতিনিধি দল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর৷৷  শ্রীকৃষ্ণ মিশন সুকলের ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন ছাত্র সংগঠনসহ বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷৷ ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোরালো দাবি উঠেছে৷ রাজধানীর আগরতলা সফরের শ্রীকৃষ্ণ মিশন সুকলের ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্ত এবং অভিযুক্তদের গ্রেপ্তার ও কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজ্য পুলিশের মহানাদর্শকের কাছে ডেপুটেশন প্রদান করেছে ছাত্র সংগঠন এন এস ইউ আই৷ সংগঠনের এক প্রতিনিধি দল রবিবার যোগেন্দ্রনগরে মৃত ছাত্রের বাড়িতে গিয়ে পরিবার-পরিজনদের সাথে সাক্ষাৎ করে এবং তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করেন৷ এন এস ইউ আই প্রদেশ সভাপতি সম্রাট রায়ের নেতৃত্বে প্রতিনিধি দলটি পরিবারের লোকজনদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এই ঘটনায় সুকলের শিক্ষকরাই জড়িত৷ ছাত্র-ছাত্রীদের ওপর অত্যধিক চাপ এবং নির্যাতনের ফলেই এই অঘটন ঘটেছে বলেও তারা অভিমত ব্যক্ত করেন৷ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য সুকলের একাংশ শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের মুখ না খুলতে ক্রমাগত চাপ সৃষ্টি করে চলেছে বলেও অভিযোগ৷ এন এস ইউ আই প্রদেশ সভাপতি সম্রাট রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন তারা জেলা পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন৷ এ ধরনের ঘটনার নিন্দা জানিয়ে ছাত্র-ছাত্রীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলনে শামিল হওয়ার পরামর্শ দিয়েছেন নেতৃবৃন্দ৷

Releated Posts

রেলস্টেশনে ২২ কেজি গাঁজাসহ ধৃত বিহারের বাসিন্দা, আগরতলা আদালতের রায়ে ১০ বছরের জেল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:  রাজ্যে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল বিচারব্যবস্থা ও রেল পুলিশ। আগরতলা রেলওয়ে স্টেশন…

ByByReshmi Debnath Jul 28, 2026

সবাই মিলে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, বরং সংরক্ষণের চর্চা শুরু হতে হবে…

ByByReshmi Debnath Jul 28, 2026

পানীয় জলের দাবিতে বড়মুড়া হাতাইকতরে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভে সামিল গ্রামবাসীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে অতিষ্ঠ হয়ে এবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে…

ByByReshmi Debnath Jul 28, 2026

আগরতলার তুলসীবতী মারুতি স্ট্যান্ডে গাড়িচালককে প্রাণনাশের হুমকির অভিযোগ, বিজেপির যুবনেতার বিরুদ্ধে থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:  আগরতলার তুলসীবতী মারুতি স্ট্যান্ডকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এক গাড়িচালকের অভিযোগের ভিত্তিতে বিজেপির…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top