ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর।।জয়ে ফিরলো ধলাই ওয়ারিয়র্স। দলনায়িকা প্রীয়াঙ্কা আচার্য-র হাত ধরে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত মহিলাদের টি-২০ ক্রিকেটে। রবিবার মেলাঘররে শহীদ কাজল ময়দানে দিনের দ্বিতীয় ম্যাচে ধলাই ওয়ারিয়র্স ৫০ রানে পরাজিত করে ইউনাটেড সাউথ ব্লাস্টার্সকে। সকালে টসে জয়লাভ করে ধলাই ওয়ারিয়র্স প্রথমে ব্যাট নিয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৬ রান করে। দলের পক্ষে দলনায়িকা প্রীয়াঙ্কা আচার্য ৩১ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৬, অম্বিকা দেবনাথ ২৬ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪ এবং দেবযানি দেব ২৯ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৩ রান। ইউনাটেড সাউথ ব্লাস্টার্সের পক্ষে বিজলী দাস (২/২৬) সফল বোলার। জবাবে খেলতে নেমে ইউনাটেড সাউথ ব্লাস্টার্স ১৬.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৬১ রান করে। দলের পক্ষে অম্বেষা দাস ১৮ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রান পা রাখতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ১১ রান। ধলাই ওয়ারিয়র্সের পক্ষে প্রীয়াঙ্কা আচার্য (২/৬), সুইটি সিনহা (২/১৮) এবং ঝুলন মজুমদার (২/২১) সফল বোলার। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের প্রীয়াঙ্কা আচার্য।

বাইজুস মহিলা টি-২০ লীগে জয়ে ফিরলো ধলাই ওয়ারিয়র্স
Tags:
Releated Posts
ভারত-ইংল্যান্ড ম্যাচের সম্প্রচারে ডিউরেক্সের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন কীর্তি আজাদের, জবাব চাইলেন বিসিসিআই-এর কাছে
নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় ডিউরেক্সের একটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বিজ্ঞাপন দেখানো…
নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও
কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…
কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল
কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা মানসুখ মাণ্ডব্য ও জয় শাহর, ক্রীড়া সাংবাদিকদের অবদানকে কুর্নিশ
নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মানসুখ…


















