News Flash

Image

শিলচরের আশ্রমরোড থেকে নিখোঁজ কিশোর

শিলচর (অসম), ২৪ ডিসেম্বর (হি.স.) : কাছাড়ের জেলা সদর শিলচরের আশ্রম রোডের নসিব আলি লেনের বাসিন্দা জনৈক সত্যকুমার ভরের বছর ১৯-এর ছেলে সুরোজ ভর গত চারদিন ধরে নিখোঁজ। গত বুধবার শিলচরের রাধামাধব কলেজের ছাত্র সুরোজ তাদের বাড়ি থেকে প্রাইভেট টিউশনের উদ্দেশ্যে বের হয়েছিল। কিন্তু আর বাড়ি ফেরেনি।

আজ শনিবার সুরোজের মা ও বাবা জানান, গত বুধবার নির্দিষ্ট সময় পর্যন্ত সুরোজ ঘরে না ফেরায় তার মোবাইল নম্বরে ফোন করলে সুইচ বন্ধ পাওয়া যায়। আশপাশের মানুষজন সহ বন্ধুবান্ধবদের কাছেও ছেলের খোঁজখবর নেন। কেউ কোনও সন্ধান দিতে পারেনি।

এ বিষয়ে শিলচরের ন্যাশনাল হাইওয়ে পুলিশ আউট পোস্টে নিখোঁজ সংক্রান্ত একটি এফআইআর দায়ের করেন তার বাবা সত্যকুমার ভর।

Releated Posts

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026
Scroll to Top