News Flash

  • Home
  • দিনের খবর
  • দুর্ঘটনায় সেনা জওয়ানদের মৃত্যুতে শোকপ্রকাশ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর
Image

দুর্ঘটনায় সেনা জওয়ানদের মৃত্যুতে শোকপ্রকাশ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর (হি.স.): শুক্রবার উত্তর সিকিমে সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনা জওয়ানদের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই দুর্ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও শোকপ্রকাশ করেছেন।

ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, সেনার তিনটি গাড়ির কনভয় শুক্রবার সকালে উত্তর সিকিমের চাটেন থেকে থাঙ্গুর দিকে যাচ্ছিল। জেমা যাওয়ার পথে বাঁকে কনভয়ের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। অন্তত ১৬ জন সেনা জওয়ানের মৃত্যু হয়।
এই ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করে টুইট করেন রাষ্ট্রপতি। তিনি লেখেন, ‘‘সিকিমে সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর সাহসী সৈন্যদের প্রাণহানির খবর জানতে পেরে মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সেনাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং আহতদের সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। প্রধানমন্ত্রীর দফতরের টুইটারে লিখেছেন, “সিকিমে একটি সড়ক দুর্ঘটনার কারণে আমাদের সাহসী সেনা কর্মীদের প্রাণহানির ঘটনায় ব্যথিত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতরা শীঘ্রই সুস্থ হয়ে উঠুক।”
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জওয়ানদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। তিনি টুইটে লিখেছেন, “সিকিমে আমাদের সাহসী সেনা সৈন্যদের জীবন কেড়ে নেওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনার বিষয়ে জানতে পেরে মর্মাহত। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। আহতদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হয়েছে, তাঁরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।”

Releated Posts

জারাঙ্গে পাটিলের অনশন প্রত্যাহারে স্বস্তি ফড়নবিশের, ১৩ দাবির ১২টিই মেনে নেওয়া হয়েছে বলে দাবি

সম্ভাজিনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাটিল ২০ দিনের অনশন শেষ করায় স্বস্তি প্রকাশ…

ByByNews Desk Sep 17, 2026

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026

মুম্বই যাত্রা বাতিলের ইঙ্গিত জরাঁগের, শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ

পাটোদা/বিড, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জরাঁগে পাটিল বুধবার ভোরে পাটোদায় এক সভায় জানান, শারীরিক…

ByByNews Desk Sep 16, 2026

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top