News Flash

  • Home
  • খেলা
  • রঞ্জি ট্রফি : ব্যাটার্সদের ব্যর্থতায় লিড নিয়েও হারলো ত্রিপুরা
Image

রঞ্জি ট্রফি : ব্যাটার্সদের ব্যর্থতায় লিড নিয়েও হারলো ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর।।প্রথম ইনিংলে লিড নিয়েও হারলো ত্রিপুরা। শুধুমাত্র ব্যাটিং বিপর্যয়ে। দ্বিতীয় ইনিংসে ত্রিপুরার কোনও ব্যাটসম্যানই ২২ গজে মাথা তুলে দাড়াতে পারেননি। ফলে ২২০ রানের বড় ব্যবধানে হারতে হলো ত্রিপুরাকে। নাগপুরের সিভিল লাইন্স মাঠে অনুষ্ঠিত ম্যাচে বিদর্ভের গড়া ২৬৪ রানের জবাবে ত্রিপুরা প্রথম ইনিংসে ২৯৯ রান করেছিলো। ৩৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয ইনিংসে ব্যাট করতে নেমে স্বাগতিক দল ৮ উইকেটে ৩৭৯ রান করে ইনিংসের সমাপ্তি ঘোষনা করে। ৩৪৫ রানের লক্ষ্যমাত্র নিয়ে খেলতে নেমে ত্রিপুরা ১২৪ রান করতে সক্ষম হয়। ২৭-‌৩০ ডিসেম্বর ত্রিপুরার তৃতীয় প্রতিপক্ষ শক্তিশালী পাঞ্জাব। শেষ দিনে জয়ের জন্য ত্রিপুরার লক্ষ্য ছিলো ৩৪৫ রান। আর পরাজয় রুখে ইনিংস অমিমাংশিতভাবে শেষ করতে হলে দরকার ছিলো ৯০ ওভার ব্যাট করা। ইকন্তু ত্রিপুরার কোনও ব্যাটসম্যানই উইকেটে টিকে থাকার মানসিকতা দেখাতে পারেননি এদিন। বিদর্ভের বোলার সাড়াসি আক্রমণের মুখে কার্যত ২২ গজে লুটিয়ে পড়েন ঋদ্ধিমান-‌রা। ৫১‌.‌২ ওভার ব্যাট করার ফঁাকে ১০ উইকেট হারিয়ে মাত্র ১২৪ রান করতে সক্ষম হয় ত্রিপুরার ব্যাটসম্যান-‌রা। রাজ্যদলের পক্ষে দলনায়ক ঋদ্ধিমান সাহা ৬৯ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৭, পারভেজ সুলতান ৪১ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২১ (‌অপ:‌), অজয় সরকার ১২ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮, দীপক ক্ষত্রী ৪৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৬, শ্রীদাম পাল ২৭ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ এবং সুদীপ চ্যাটার্জি ‌১৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। বিদর্ভের পক্ষে এ ওয়াকর (‌৪/‌৫০), এ সারভাটে (‌৩/‌৪৫) এবং আর গুরবানি (‌২/‌১৪) সফল বোলার। মরশুমে ২ ম্যাচ খেলে ত্রিপুরা সংগ্রহে ৩ পয়েন্ট।‌‌‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top