News Flash

  • Home
  • খেলা
  •  দিল্লিতে সন্তোষ ট্রফি ফুটবলে দিল্লিকে রুখে দিলো ত্রিপুরা
Image

 দিল্লিতে সন্তোষ ট্রফি ফুটবলে দিল্লিকে রুখে দিলো ত্রিপুরা

ত্রিপুরা-‌০

  দিল্লি-‌০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর।।শক্তিশালী দিল্লিকে রুখে দিলো ত্রিপুরা। গোলরক্ষক সন্দীপ রাই এর চওড়া হাত ধরে। দিল্লিতে অনুষ্ঠিত ৭৬ তম হিরো সন্তোষ ট্রফি ফুটবল প্রতিযোগিতায়। আম্বেদকর স্টেডিযামে শুক্রবার আসরের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক দিল্লির মুখোমুখি হয় ত্রিপুরা। ধারে এবং ভারে ত্রিপুরা থেকে স্বাগতিক দল কিছুটা এগিয়ে থাকলেও শেষ মিনিট পর্যন্ত লড়াই করার মানসিকতা রাজ্যদলকে পয়েন্ট এনে দিতে মূখ্য ভূমিকা নেয়। এদিন তিন কাঠির নীচে অপ্রতিরোধ্য ছিলেন শিলিগুড়ি থেকে আসা ত্রিপুরার গোলরক্ষক সন্দীপ রাই। কমকরে তিনটি অবধারিত গোল রুখে দিয়ে গোটা দলের অক্সিজেন বাড়ান। যা আসরের প্রথম ম্যাচে ত্রিপুরাকে পযেন্ট এনে দিতে সাহায্য করেন। খেলা শেষে দিল্লি থেকে টেলিফোনে ত্রিপুরার কোচ ডি কে প্রধান বলেন,”বিপক্ষ দল আমাদের থেকে বেশী শক্তিশালী ছিলো। তারপরও আমাদের ছেলেরা নিজেদের সাধ্য অনুযায়ি দুরন্ত ফুটবল খেলেছে। বিশেষ করে গোলরক্ষক। এছাড়া রক্ষণভাগের ফুটবলাররাও যথেষ্ট ভালো খেলেছে। এদিনের পয়েন্ট পরের ম্যাচের আগে ছেলেদের মনোবল অনেকটাই বাড়িয়ে দেবে”। এদিন ত্রিপুরার হয়ে রক্ষণভাগ সামলিয়েছেন রাহুল, সমরজিৎ, সুস্থহরি এবং কবীর। দলের সহকারি কোচ নারায়ন দেবনাথ বলেন,”গোটা দলই ভালো খেলেছে। যার জন্য মোক্ষম ১ পয়েন্ট পেলাম আমরা”। ২৫ ডিসেম্বর ত্রিপুরার দ্বিতীয় প্রতিপক্ষ গুজরাট

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top