News Flash

  • Home
  • দেশ
  • নন্দীগ্রামে হারের দায় পুলিশ প্রশাসনের উপর চাপাল বিজেপি
Image

নন্দীগ্রামে হারের দায় পুলিশ প্রশাসনের উপর চাপাল বিজেপি

পূর্ব মেদিনীপুর, ২৩ ডিসেম্বর (হি. স.) : শুক্রবার, ভেটুরিয়া সমবায় সমিতির ভোটে ১২টি আসনেই জিতেছে তৃণমূল। এমন বিপুল হারের পর তার দায় পুলিশ প্রশাসনের উপর চাপিয়েছে বিজেপি।

নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পাল বলেন, ‘‘পুলিশ-প্রশাসনকে কাজে লাগিয়ে ভোটে জিতেছে তৃণমূল। এ রাজ্যে নিরপেক্ষ ভোট কোনও দিনই সম্ভব নয়। পুলিশ দলদাস থেকে ক্রীতদাস হয়েছে। তারাই নির্বাচন করছে, তারাই গণনা করছে। এখানকার ভোটারদের মতপ্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছে।’’

অন্য দিকে তৃণমূলের দাবি, নন্দীগ্রামে শুভেন্দুর সমস্ত দাপট ধুয়েমুছে সাফ হয়ে যাচ্ছে। পঞ্চায়েতে বাকিটাও হয়ে যাবে। পঞ্চায়েত ভোটের আগে নন্দীগ্রামের একটি সমবায় ভোটের ফলকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, নন্দীগ্রামে এক দিকে যেমন রাজ্যে জমি আন্দোলনের আঁতুড়ঘর বলে পরিচিত, তেমনই এই কেন্দ্রেই গত বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন শুভেন্দু। বস্তুত, নন্দীগ্রামের ভোটের ফলের জেরেই রাজ্য বিজেপিতে আলাদা পরিচিতিও পেয়ে থাকেন শুভেন্দু। কিন্তু পঞ্চায়েত ভোটের আগে সেই শুভেন্দুর খাসতালুকেই বিজেপির এই বিরাট হার কতটা ইঙ্গিতবাহী, জল্পনা শুরু হয়েছে তা নিয়ে।

Releated Posts

মার্কিন-ইরান আলোচনায় দ্রুত অগ্রগতির আশা ভারতের, সংঘাত প্রশমনে কূটনৈতিক উদ্যোগের ইঙ্গিত জয়শঙ্করের

হেলসিঙ্কি, ১২ জুন (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় দ্রুত ইতিবাচক অগ্রগতি হবে বলে আশাবাদ ব্যক্ত…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

কেইএম হাসপাতাল ডা. সেজল পাওয়ারের বিতর্কিত মন্তব্যে তদন্ত শুরু করেছে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা

মুম্বই, ১২ জুন (আইএএনএস): মুম্বইয়ের কিং এডওয়ার্ড মেমোরিয়াল (কেইএম) হাসপাতাল তাদের চূড়ান্ত বর্ষের এমবিবিএস ছাত্রী ডা. সেজল পাওয়ারের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

তৃণমূলে ক্রমবর্ধমান সংকটের মাঝে সৌগত রায়ের কটাক্ষ: ‘যা হচ্ছে তা অনৈতিক ও অশোভন’

কলকাতা, ১২ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও রাজনৈতিক অনিশ্চয়তার আবহে দলের সাংসদ সৌগত রায় শুক্রবার কড়া…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পরিকাঠামো উন্নয়নে পিছিয়ে থাকা ভারত আজ বিশ্বের দ্রুততম বিকাশমান অর্থনীতিগুলির একটি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : একসময় পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে থাকা ভারত বর্তমানে বিশ্বের দ্রুততম বিকাশমান অর্থনীতিগুলির অন্যতম…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top