News Flash

  • Home
  • দেশ
  • প্যারিসে বন্দুকবাজের হামলা, নিহত অন্তত ২
Image

প্যারিসে বন্দুকবাজের হামলা, নিহত অন্তত ২

প্যারিস, ২৩ ডিসেম্বর (হি.স.): প্যারিসে হামলা বন্দুকবাজের। হামলায় মৃত্যু হয়েছে অন্তত দু’জনের। আহত বেশ কয়েকজন। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তার বয়স ৬০-এর ঘরে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে খুন ও হিংসার মতো একাধিক অভিযোগ আনা হয়েছে।

জানা গিয়েছে, মধ্য প্যারিসে কুর্দিশ সংস্কৃতির এক পীঠস্থানে আচমকাই গুলি চালাতে শুরু করে অভিযুক্ত প্রৌঢ়। প্রত্যক্ষদর্শীদের দাবি, অন্তত ৭ থেকে ৮ জন গুলিবিদ্ধ হয়েছেন ওই হামলায়। তাঁদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। বাকিরা গুরুতর আহত।
পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। সামনেই ক্রিসমাস, এহেন পরিস্থিতিতে আচমকাই ফ্রান্সের রাজধানীর বুকে এমন হামলার ঘটনা ঘটল। পুলিশ সবাইকে ওই রাস্তা এড়িয়ে চলার পরামর্শ দেয় হামলার ঘটনা ঘটার পর। দ্রুত আপৎকালীন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন বলে জানা গিয়েছে।

Releated Posts

১০ ও ২০ টাকার পলিমার নোটের মাঠপর্যায়ের পরীক্ষায় কেন্দ্রের অনুমোদন, কাগজের নোট তুলে দেওয়ার পরিকল্পনা নেই

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার ১০ টাকা ও ২০ টাকার পলিমার (প্লাস্টিকভিত্তিক) নোটের মাঠপর্যায়ের (ফিল্ড ট্রায়াল) পরীক্ষার…

ByByNews Desk Jul 27, 2026

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারতের সঙ্গে বৈঠক কোট দিভোয়ারের বিমানবাহিনী প্রধানের

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারত ও কোট দিভোয়ার (আইভরি কোস্ট) সোমবার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং…

ByByNews Desk Jul 27, 2026

কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা, দুবাই-মুম্বইগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ রাজকোটে

রাজকোট (গুজরাট), ২৭ জুলাই (আইএএনএস): দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা পাওয়ার পর সোমবার…

ByByNews Desk Jul 27, 2026

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top