News Flash

  • Home
  • খেলা
  • আনুষ্ঠানিক উদ্বোধন হলো, আজ থেকে মেলাঘরে উইমেন্স টি-টোয়েন্টি
Image

আনুষ্ঠানিক উদ্বোধন হলো, আজ থেকে মেলাঘরে উইমেন্স টি-টোয়েন্টি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর।। আনুষ্ঠানিক উদ্বোধন হলো। আইপিএল ধাঁচে ত্রিপুরায় প্রথম উইমেন্স টি-টোয়েন্টি লীগ। আলোর রোশনায় ও শব্দের মুর্ছনায় বর্ণাঢ্য অনুষ্ঠান দীর্ঘদিন মেলাঘরবাসী স্মরণে রাখবেন।‌ আগামীকাল থেকে শুরু হবে উইমেন্স টি-২০ লীগের ম্যাচ। রাজ্যের আটটি জেলার প্রতিভাবান জুনিয়র-সিনিয়র মহিলা ক্রিকেটারদের সমন্বয়ে গঠিত ছয়টি দলকে নিয়ে এই বাইজুস উইমেন্স টি-টোয়েন্টি লীগ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দান তথা মেলাঘর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। ১৭ দিন ব্যাপী টুর্নামেন্টে মোট ৩৩টি  ম্যাচ  হবে। ডাবল লীগ পদ্ধতিতে ৩০টি লীগ ম্যাচ। এরপর দুটো সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ। আগামীকাল সকাল সাড়ে আটটায় সিপাহীজলা স্টার্স ও ওয়েস্ট ত্রিপুরা টাইটানসের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টুর্নামেন্ট। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিধায়ক সুভাষ চন্দ্র দাস, জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, মেলাঘর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান গুরুপদ রায়, টিসিএ’র সহ-সভাপতি তিমির চন্দ, সম্পাদক তাপস ঘোষ, যুগ্ম-সম্পাদক তথা উইমেন্স টি-টোয়েন্টি লীগের চেয়ারম্যান জয়ন্ত দে, কোষাধ্যক্ষ জয়লাল দাস, সোনামুড়া ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি বিশ্বজিৎ দাস, টিসিএ’র সোনামুড়া প্রতিনিধি বিশ্বজিৎ ভৌমিক, টিসিএ’র এপেক্স কাউন্সিল মেম্বার মানিক লাল দাস প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পৌরহিত্য করেন টিসিএ-র সভাপতি তপন লোধ।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top