News Flash

  • Home
  • প্রধান খবর
  • কম্বল বিতরণ কাণ্ড : পুলিশের ভূমিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ জিতেন্দ্র তিওয়ারি
Image

কম্বল বিতরণ কাণ্ড : পুলিশের ভূমিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ জিতেন্দ্র তিওয়ারি

কলকাতা, ২০ ডিসেম্বর (হি.স.): কম্বল বিতরণ কাণ্ডে পুলিশের ভূমিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতা তথা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি স্ত্রী চৈতালি তিওয়ারি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভায় কম্বল বিতরণের সময় পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। সেই মামলার সূত্র ধরে মঙ্গলবার জিতেন্দ্র তিওয়ারির স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে যায় পুলিশ। এরপর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন চৈতালী। বুধবার সেই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা।

ইতিমধ্যেই এই মামলায় চৈতালি তিওয়ারিকে নোটিস দিয়েছে পুলিশ। বাড়িতে গিয়ে পুলিশ কাউকে না পাওয়ায় বাড়ির বাইরে সেই নোটিস আটকে দেওয়া হয় পুলিশের তরফে। আসানসোল উত্তর থানার পুলিশ ২৭ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর তথা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রীকে জেরা করতে চেয়ে এই নোটিস দেয়। যাবতীয় নথি নিয়ে হাজির হওয়ার জন্য় বলা হয়েছিল।

গত ১৪ ডিসেম্বর কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পর জিতেন্দ্র তিওয়ারি ও তাঁর স্ত্রী কাউন্সিলর চৈতালি-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল। আসানসোল উত্তর থানায় একাধিক ধারায় অভিযোগ দায়ের হয় তাঁদের বিরুদ্ধে।

জিতেন্দ্র এই ঘটনাকে, ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে উল্লেখ করেছেন। তাঁর দাবি, মৃত্যুকে সামনে রেখে নোংরা রাজনীতি করছে তৃণমূল। তিনি বলেছেন, তৃণমূল পুলিশকে দিয়ে যা করাচ্ছে, তা ঠিক করছে না ভুল করছে, তা ঠিক করবে আসানসোলের মানুষ। তিনি আরও উল্লেখ করেন, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করতে পারছে না বলে রাগ রয়েছে তৃণমূলের। সে কারণেই এই ধরনের পদক্ষেপ করা হচ্ছে।

Releated Posts

প্রশ্নপত্র ফাঁস রোধে বিল নিয়ে কেন্দ্রকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ‘কঠোর আইনই যথেষ্ট নয়’

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): প্রশ্নপত্র ফাঁস রোধে আনা সংশোধনী বিলে তৃণমূল কংগ্রেস সমর্থন জানালেও, কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jul 28, 2026

‘মোদিকে কখনও হালকাভাবে নেবেন না’— অমিত মালব্যের এক লাইনের পোস্টে জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ঘিরে বিরোধীদের আক্রমণের আবহে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের…

ByByNews Desk Jul 28, 2026

হরমুজ প্রণালীর কাছে ১৬৬ ভারতীয় নাবিক, পরিস্থিতির উপর কড়া নজর বিদেশ মন্ত্রকের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পশ্চিমে বর্তমানে ছয়টি ভারতীয় জাহাজে ১২৫ জন ভারতীয় নাবিক…

ByByNews Desk Jul 28, 2026

কোস্ট গার্ডে মহিলাদের জন্য আরও সুযোগ, সমুদ্রে নিখোঁজ জওয়ানদের পরিবারও পাবে দ্রুত আর্থিক সহায়তা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): ভারতীয় কোস্ট গার্ডে (আইসিজি) মহিলাদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং কর্তব্যরত অবস্থায়…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top