News Flash

  • Home
  • দিনের খবর
  • ছিন্দওয়ারা সড়ক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান
Image

ছিন্দওয়ারা সড়ক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান

ভোপাল, ১৮ ডিসেম্বর (হি.স.): শনিবার গভীর রাতে ছিন্দওয়ারায় একটি অনিয়ন্ত্রিত ডাম্পারের ধাক্কায় তিনজনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। প্রসঙ্গত, মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলা সদরের কাছে চন্দনগাঁওতে একটি দ্রুতগামী ডাম্পার একটি মোটরবাইকে থাকা দুই জনকে এবং একজন পথচারীকে ধাক্কা দেওয়ার পরে একটি গাড়িতে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত ও আরও তিনজন আহত হয়েছেন।

রবিবার চৌহান টুইটের মাধ্যমে বলেন, ছিন্দওয়ারায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমরা বিদেহী আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই গভীর শোক সহ্য করার শক্তি দান করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সকল আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক, এই প্রার্থনা করছি।
মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার আর্থিক সাহায্য ঘোষণা করেছেন। তিনি বলেন, এই শোকের মুহুর্তে পরিবারকে একা ভাবা উচিত নয়, আমরা সবাই শোকাহত পরিবারের পাশে আছি।

Releated Posts

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top