News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাগানবাজারে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ সিপিএম সমর্থকদের বিরুদ্ধে
Image

বাগানবাজারে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ সিপিএম সমর্থকদের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর৷৷  কল্যাণপুরের বাগানবাজার এলাকার সিপিআইএম আশ্রিত দুষৃকতিদের হাতে আক্রান্ত বিজেপি কর্মী কাজল দেব৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয় বাগান বাজার এলাকায়৷ শুক্রবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠে কল্যাণপুরের বাগান বাজার এলাকা৷ জানা যায় এইদিন যুব মোর্চার সক্রিয় সদস্য কাজল দেব ব্যক্তিগত কাজে কল্যাণপুরের বাগানবাজারের তাঁতিপাড়া এলাকায় যায়৷ সেখানে যাওয়ার পর সিপিআইএম আশ্রিত দুষৃকতিরা কাজল দেবের উপর অতর্কিত হামলা চালায়৷ এক অটো চালক ঘটনা প্রত্যক্ষ করে কাজল দেবের বাড়িতে খবর দেয়৷ সাথে সাথে কাজল দেবের বাবা ঘটনাস্থলে ছুটে যায়৷ কিন্তু কাজল দেবের বাবার উপরও হামলা চালানো হয় বলে অভিযোগ৷ এই ঘটনায় গুরুতর ভাবে আহত হয় কাজল দেব৷ পরবর্তী সময় স্থানীয়দের সহযোগিতায় রক্তাক্ত অবস্থায় কাজল দাসকে উদ্ধার করে কল্যাণপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ এইদিকে কাজল দেবের উপর হামলার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিজেপি কর্মী সমর্থকরা৷ ফলে ঘটনাস্থলে সাময়িক উত্তেজনা দেখা দেয়৷ ঘটনার খবর পেয়ে মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়৷ পরবর্তী সময় পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷

Releated Posts

কমলপুরে পুকুরে আবর্জনা ফেলার অভিযোগে ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর

আগরতলা, ২ আগস্ট: ধলাই জেলার কমলপুর নগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়া এলাকায় একটি ব্যক্তিগত পুকুরে আবর্জনা ফেলার…

ByByReshmi Debnath Aug 2, 2026

কমলাসাগরে কালো গ্লাস ফিল্ম অপসারণ অভিযান ঘিরে পুলিশ-অটোচালকদের বচসা

আগরতলা, ২ আগস্ট:  কমলাসাগরের লেম্বুতুলি এলাকায় রবিবার গাড়ির কালো গ্লাস ফিল্ম (গ্লাস পেপার) অপসারণ ও ট্রাফিক আইন প্রয়োগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

খুমুলুঙ হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া অটো উদ্ধার, বিশ্রামগঞ্জে জঙ্গলে ফেলে পালাল চোরেরা

আগরতলা, ২ আগস্ট: খুমুলুঙের খেরেংবার হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 2, 2026

৩০ লক্ষ টাকার বাজেটে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের ৫৯তম দুর্গাপূজা, ‘কাচের মায়াজাল’ থিমে চমক

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার অন্যতম ঐতিহ্যবাহী কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন এ বছর ৩০ লক্ষ টাকার বাজেটে তাদের ৫৯তম…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top