News Flash

  • Home
  • প্রধান খবর
  • কলকাতা হাইকোর্টেও খালি হাতে ফিরল রাজ্য, শুভেন্দুর বিরুদ্ধে এখনই এফআইআর করা যাবে না
Image

কলকাতা হাইকোর্টেও খালি হাতে ফিরল রাজ্য, শুভেন্দুর বিরুদ্ধে এখনই এফআইআর করা যাবে না

কলকাতা, ১৬ ডিসেম্বর (হি.স.) : সুপ্রিম কোর্টের পর কলকাতা হাইকোর্টেও খালি হাতে ফিরল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্ট শুক্রবার জানিয়ে দিয়েছে, রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে এখনই এফআইআর দায়ের করা যাবে না।

আসানসোলের কর্মসূচিতে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্যকে এখনই এফআইআর করার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। শুক্রবার হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ, শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করতে চাইলে রাজ্যকে যথাযথ বেঞ্চে যেতে হবে। এ নিয়ে এখনই কোনও অন্তর্বর্তী নির্দেশ দেবে না আদালত।
গত বুধবার আসানসোলে কম্বলদান কর্মসূচিতে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়। এই ঘটনায় শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের করার অনুমতি নিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। তবে রাজ্যের সে আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত। এর পর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে রাজ্য। কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চের নির্দেশ পরিবর্তন করার আর্জিও জানানো হয়।

শুক্রবার হাইকোর্টে রাজ্য জানায়, বিচারপতি মান্থা নির্দেশের শেষে জানিয়েছেন, আদালতের অনুমতি ছাড়া কোনও এফআইআর করা যাবে না। কিন্তু এই ঘটনায় এফআইআর করা জরুরি। যা নিয়ে বিচারপতি জয় সেনগুপ্ত একাধিক প্রশ্ন করেন, তিনি প্রশ্ন করেন, ‘রাজ্য কি কোনও প্রাথমিক তদন্ত করছে? ময়নাতদন্ত শেষ হয়েছে? এফআইআর করার আগেও এগুলি হওয়া প্রয়োজন। এই সংক্রান্ত আর একটি মামলা প্রধান বিচারপতির এজলাসে বিচারাধীন। সে ক্ষেত্রে এই বেঞ্চ কি করবে? আপনারা কি ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন চ্যালেঞ্জ করে?’’ যদিও শুক্রবার আদালতে বিচারপতির এ সমস্ত প্রশ্নের স্পষ্ট কোনও উত্তর দিতে পারেনি রাজ্য। এরপরই এই মামলায় অন্তর্বর্তী কোনও নির্দেশ দেননি হাই কোর্ট।

Releated Posts

একমাত্র নির্ভরযোগ্য সাক্ষীর জবানবন্দিতেই দণ্ড বহাল রাখা যায়: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১২ মে (আইএএনএস): একমাত্র নির্ভরযোগ্য সাক্ষীর জবানবন্দির ভিত্তিতেও দোষী সাব্যস্ত করা সম্ভব, এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানিয়ে ১৯৯৮…

ByByTaniya Chakraborty May 12, 2026

নীট প্রশ্নফাঁস মামলার তদন্ত নিয়ে প্রশ্ন গেহলটের, রাজস্থান সরকারের ভূমিকা নিয়ে সরব প্রাক্তন মুখ্যমন্ত্রী

জয়পুর, ১২ মে (আইএএনএস): ন্যাশনাল এলিজিবিলিটি-কাম-এন্ট্রান্স টেস্ট (নীট) পরীক্ষা বাতিলের পর মঙ্গলবার প্রশ্নফাঁস মামলার তদন্ত ও পরিচালনা নিয়ে…

ByByTaniya Chakraborty May 12, 2026

সাইবার সুরক্ষিত ভারত গড়তে প্রতিশ্রুতিবদ্ধ কেন্দ্র, ডিজিটাল জালিয়াতি রুখতে স্বরাষ্ট্র মন্ত্রক-আরবিআইএইচ চুক্তি

নয়াদিল্লি, ১২ মে (আইএএনএস): সাইবার অপরাধ ও ডিজিটাল আর্থিক জালিয়াতি মোকাবিলায় বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র…

ByByTaniya Chakraborty May 12, 2026

মুখ্যমন্ত্রী নির্বাচন ঘিরে জোটে অস্বস্তি, জরুরি বৈঠক ডাকল আইইউএমএল

মালাপ্পুরম (কেরল), ১২ মে (আইএএনএস): কেরলে ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউডিএফ) জোরালো জয়ের নয় দিন পরেও মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top