News Flash

  • Home
  • দিনের খবর
  • রায়গঞ্জে লরির ধাক্কায় মৃত্যু চিকিৎসকের, গুরুতর জখম আরও ১
Image

রায়গঞ্জে লরির ধাক্কায় মৃত্যু চিকিৎসকের, গুরুতর জখম আরও ১

রায়গঞ্জ, ১৬ ডিসেম্বর (হি. স.) : উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহর সংলগ্ন এফসিআই মোড় এলাকার ১২ নম্বর জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত্যু হল এক গ্রামীণ চিকিৎসকের। গুরুতর জখম হয়েছেন তাঁর প্রেমিকার। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম পবিত্র রায় (২৮)। পেশায় গ্রামীণ চিকিৎসক। জখম প্রেমিকা রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। দু’জনেরই বাড়ি কালিয়াগঞ্জে।

বৃহস্পতিবার রাতে কাজ করে বাড়ি ফিরছিলেন পবিত্র ও তাঁর প্রেমিকা। সেই সময় উলটো দিক থেকে আসা একটি লরি তাঁদের বাইকে ধাক্কা মারে। দু’জনকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে আসা হয়। সেখানে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ওই যুবতী সেখানেই চিকিৎসাধীন। লরিটিকে আটক করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

Releated Posts

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026

সুপ্রিম কোর্টে আবু সালেমের অকাল মুক্তির আবেদন খারিজ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৩ সালের মুম্বই ধারাবাহিক বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত আবু সালেমের জেল থেকে অকাল মুক্তির…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top