News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে দোকানের দরজা কেটে চুরি, নগদ টাকা সহ মালপত্র লুট
Image

বিশালগড়ে দোকানের দরজা কেটে চুরি, নগদ টাকা সহ মালপত্র লুট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর৷৷ বিশালগড় দাসপাড়া এলাকায় একটি মুদির দোকানে পেছনের দরজা কেটে দুঃসাহসিক চুরি৷ নগদ ৪০০০০ টাকা সহ ক্যাশ বাক্স, নিয়ে যায় চোরের দল বুধবার গভীর রাতে৷ বৃহস্পতিবার সকালে দোকানে প্রবেশ করে দোকানে চুরির ঘটনা দেখতে পেয়ে হতবাক  হয়ে যান দোকান মালিক৷ জানা যায় বিশালগড় থানার অন্তর্গত নোয়াপাড়া লোকনাথ আশ্রম সংলগ্ণ দাসপাড়া এলাকার প্রসেনজিৎ দাস অন্যান্য দিনের মতো বুধবারে রাতে নিজের মুদির দোকানের ব্যবসা শেষ করে দোকান তালা দিয়ে বাড়ি চলে যান৷ বৃহস্পতিবার সকালে দোকানে এসে দেখতে পান তার মুদির দোকানে পেছনের দরজা কেটে চোরের দল দোকানে প্রবেশ করে ৪০, ০০০ টাকা সমেত ক্যাশ বাক্স লুট করে নিয়ে যায়৷ পাশাপাশি দোকান থেকে প্রায় ১০ হাজার টাকার মুদি মাল নিয়ে যায়৷ ঘটনা জানাজানি হতে এলাকার সমস্ত জনসাধারণ জড়ো হতে থাকেন প্রসেনজিৎ দাসের দোকানের সামনে৷  দোকানের পাশে রয়েছে প্রসেনজিৎ দাসের বাড়ি৷ তবে এই চুরি কান্ডের সঙ্গে এলাকারই কিছু নেশা সেবনকারী বখাটে যুবকরাই জড়িত রয়েছে বলে জানান প্রসেনজিৎ দাস৷

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top