নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর৷৷ বিশালগড় দাসপাড়া এলাকায় একটি মুদির দোকানে পেছনের দরজা কেটে দুঃসাহসিক চুরি৷ নগদ ৪০০০০ টাকা সহ ক্যাশ বাক্স, নিয়ে যায় চোরের দল বুধবার গভীর রাতে৷ বৃহস্পতিবার সকালে দোকানে প্রবেশ করে দোকানে চুরির ঘটনা দেখতে পেয়ে হতবাক হয়ে যান দোকান মালিক৷ জানা যায় বিশালগড় থানার অন্তর্গত নোয়াপাড়া লোকনাথ আশ্রম সংলগ্ণ দাসপাড়া এলাকার প্রসেনজিৎ দাস অন্যান্য দিনের মতো বুধবারে রাতে নিজের মুদির দোকানের ব্যবসা শেষ করে দোকান তালা দিয়ে বাড়ি চলে যান৷ বৃহস্পতিবার সকালে দোকানে এসে দেখতে পান তার মুদির দোকানে পেছনের দরজা কেটে চোরের দল দোকানে প্রবেশ করে ৪০, ০০০ টাকা সমেত ক্যাশ বাক্স লুট করে নিয়ে যায়৷ পাশাপাশি দোকান থেকে প্রায় ১০ হাজার টাকার মুদি মাল নিয়ে যায়৷ ঘটনা জানাজানি হতে এলাকার সমস্ত জনসাধারণ জড়ো হতে থাকেন প্রসেনজিৎ দাসের দোকানের সামনে৷ দোকানের পাশে রয়েছে প্রসেনজিৎ দাসের বাড়ি৷ তবে এই চুরি কান্ডের সঙ্গে এলাকারই কিছু নেশা সেবনকারী বখাটে যুবকরাই জড়িত রয়েছে বলে জানান প্রসেনজিৎ দাস৷

বিশালগড়ে দোকানের দরজা কেটে চুরি, নগদ টাকা সহ মালপত্র লুট
Tags:
Releated Posts
২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস
আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…
চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ
নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…
যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…
আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

















