News Flash

  • Home
  • দিনের খবর
  • এইমস নিয়োগ দুর্নীতি’র তদন্তে বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের বাড়িতে সিআইডি
Image

এইমস নিয়োগ দুর্নীতি’র তদন্তে বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের বাড়িতে সিআইডি

নদিয়া, ১৫ ডিসেম্বর (হি. স.) : কল্যাণী এইমস নিয়োগ দুর্নীতির তদন্তে বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের বাড়িতে গেল সিআইডি।

বৃহস্পতিবার বিধায়ক বঙ্কিম ঘোষের বাড়িতে যান রাজ্যের তদন্তকারী সংস্থার ৩ আধিকারিক। অভিযোগ, যোগ্যতা না থাকা সত্ত্বেও বিধায়কের পুত্রবধূ অনুসূয়া ঘোষের বেআইনি নিয়োগ হয়েছে। উল্লেখ্য, বিধায়ক নীলাদ্রি শেখর দানার মেয়ে মৈত্রী দানার বিরুদ্ধে একই অভিযোগ। মৈত্রীকে এর আগে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে রাজ্যের তদন্তকারী সংস্থা।

এই অভিযোগের তদন্তে নেমেছে রাজ্যের তদন্তকারী সংস্থা। এই দুর্নীতিতে নাম জড়িয়েছে চাকদা’র বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা এবং বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার, রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের। সুভাষ সরকার আবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, প্রভাব খাটিয়ে বেআইনি ভাবে নিয়োগ করে স্বজনপোষণ করা হয়েছে। উল্লেখ্য, ৪ বিজেপি নেতা-মন্ত্রী সহ মোট ৮ জনের নামে অভিযোগ দায়ের হয়েছিল কল্যাণী থানায়। অভিযুক্তের তালিকায় রয়েছে কল্যাণী এমসের এক্সিকিউটিভ ডিরেক্টর রামজি সিংয়ের নাম।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top