News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • শিলচর থেকে বিজনিগামী গাড়ি থেকে ২৫ বস্তা বার্মিজ সুপারি বাজেয়াপ্ত রঙিয়ায়, আটক চার
Image

শিলচর থেকে বিজনিগামী গাড়ি থেকে ২৫ বস্তা বার্মিজ সুপারি বাজেয়াপ্ত রঙিয়ায়, আটক চার

রঙিযা (অসম), ১৫ ডিসেম্বর (হি.স.) : কামরূপ গ্রামীণ জেলার অন্তর্গত রঙিয়া পুলিশের বৃহৎ সফলতা । দামি গাড়ি থেকে বাজেযাপ্ত ২৫ বস্তা বার্মিজ সুপারি । বুধবার গভীর রাতে রঙিয়া পুলিশ ২৭ নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে দুটি বিলাসবহুল চার চাকার গাড়ি থেকে ২৫ বস্তা বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কাছাড় জেলার শিলচর থেকে বিজনি অভিমুখী এএস ০২ এডি ০৩৩৩ নম্বরের মাহিন্দ্রা স্করপিও এবং এএস ১৯ ডি ৭৪৭৩ নম্বরের জাইলো গাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ১,২১৫ কিলোগ্রাম ৩০০ গ্রাম বার্মিজ সুপারি। এগুলোর বাজারমূল্য চার লক্ষাধিক টাকা হবে বলে মনে করছে পুলিশ।

অবৈধভাবে বার্মিজ সুপারি পাচারে ব্যবহৃত দুটি গাড়ি পুলিশ বাজেয়াপ্ত করেছে। পাশাপাশি ঘটনায় চার ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের হাতে ধৃত চার পাচারকারী যথাক্রমে চিরাঙের জেলাধীন বিজনির জাকির হুসেন ও ফরিদ আলম, ঢালিগাঁও–এর নাজির শেখ এবং বঙাইগাঁও জেলার মানিকপুর এলাকার নুরুল হক। তাদের মোবাইল ফোনের হ্যান্ডসেট বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে বলে জানা গেছে

Releated Posts

গণতান্ত্রিক ঐতিহ্য বজায় রেখে রাজ্য ও দেশের উন্নয়নে কাজ করুন, অরুণাচলের বিধায়কদের রাধাকৃষ্ণনের আহ্বান

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গণতন্ত্রের সর্বোচ্চ ঐতিহ্য বজায় রেখে অরুণাচলপ্রদেশ ও দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সম্মিলিতভাবে কাজ…

ByByNews Desk Sep 9, 2026

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top