News Flash

  • Home
  • প্রধান খবর
  • কংগ্রেস সভাপতি খাড়গের সঙ্গে দেখা করলেন হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং
Image

কংগ্রেস সভাপতি খাড়গের সঙ্গে দেখা করলেন হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং

নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.): বৃহস্পতিবার দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে দেখা করলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। এই সময় হিমাচল প্রদেশ কংগ্রেস সভাপতি প্রতিভা সিং এবং কংগ্রেস বিধায়করা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার দিল্লি পৌঁছেছেন সুখু। সুখু এখানে কংগ্রেসের সিনিয়র নেতাদের সাথে দেখা করছেন এবং ভারত জোড়ো যাত্রায় অংশ নিতে শুক্রবার রাজস্থানে যাবেন।

সুখু কংগ্রেসের সিনিয়র নেতাদের সঙ্গেও দেখা করে রাজ্যে তাঁর মন্ত্রিসভা নিয়ে আলোচনা এবং পরামর্শ করেন। সুখু আজ অন্যান্য কংগ্রেস নেতাদের পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গেও আনুষ্ঠানিক বৈঠক করতে পারেন।কংগ্রেস নেতা রাহুল গান্ধী, জাতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গের সাথে আলোচনার পরেই রাজ্যের মন্ত্রীদের সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

Releated Posts

নান্দেডে পথ দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্রের নান্দেডে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনায়…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top