News Flash

  • Home
  • দেশ
  • ফিরোজাবাদে পথ দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করে গভীর দুঃখ প্রকাশ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর
Image

ফিরোজাবাদে পথ দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করে গভীর দুঃখ প্রকাশ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর

লখনও, ১৪ ডিসেম্বর (হি. স.) : উত্তরপ্রদেশের ফিরোজাবাদ জেলায় পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিহতদের আত্মার শান্তি কামনা করে মুখ্যমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বুধবার ভোররাতে ফিরোজাবাদে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে একটি ভয়াবহ পথ দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২২ জন। মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনের আধিকারিকদের অবিলম্বে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার এবং তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতার জন্য আরোগ্য কামনা করেছেন। পাশাপাশি জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ দ্রুত করার নির্দেশ দিয়েছেন।

Releated Posts

মার্কিন-ইরান আলোচনায় দ্রুত অগ্রগতির আশা ভারতের, সংঘাত প্রশমনে কূটনৈতিক উদ্যোগের ইঙ্গিত জয়শঙ্করের

হেলসিঙ্কি, ১২ জুন (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় দ্রুত ইতিবাচক অগ্রগতি হবে বলে আশাবাদ ব্যক্ত…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

কেইএম হাসপাতাল ডা. সেজল পাওয়ারের বিতর্কিত মন্তব্যে তদন্ত শুরু করেছে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা

মুম্বই, ১২ জুন (আইএএনএস): মুম্বইয়ের কিং এডওয়ার্ড মেমোরিয়াল (কেইএম) হাসপাতাল তাদের চূড়ান্ত বর্ষের এমবিবিএস ছাত্রী ডা. সেজল পাওয়ারের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

তৃণমূলে ক্রমবর্ধমান সংকটের মাঝে সৌগত রায়ের কটাক্ষ: ‘যা হচ্ছে তা অনৈতিক ও অশোভন’

কলকাতা, ১২ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও রাজনৈতিক অনিশ্চয়তার আবহে দলের সাংসদ সৌগত রায় শুক্রবার কড়া…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পরিকাঠামো উন্নয়নে পিছিয়ে থাকা ভারত আজ বিশ্বের দ্রুততম বিকাশমান অর্থনীতিগুলির একটি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : একসময় পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে থাকা ভারত বর্তমানে বিশ্বের দ্রুততম বিকাশমান অর্থনীতিগুলির অন্যতম…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top