News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বচ্ছ নীতিতে বিশ্বাসী হয়েই সরকার কাজ করছে ঃ মুখ্যমন্ত্রী
Image

স্বচ্ছ নীতিতে বিশ্বাসী হয়েই সরকার কাজ করছে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর৷৷ রাজ্যের মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য সামগ্রিক বিকাশে কাজ করে চলেছে বর্তমান সরকার৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্গ দর্শনে স্বচ্ছ নীতিতে বিশ্বাসী হয়েই সরকার সমস্ত ধরণের উন্নয়নমূলক কাজের ধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছে৷ আজ ক্ষুদিরাম বসুু ইংরেজী মাধ্যম বিদ্যালয় মাঠে আয়োজিত প্রথম রাজ্যস্তরীয় শহুরি সমৃদ্ধি উৎসবের ডিজিট্যালি উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা৷ উল্লেখ্য, ৫ দিনব্যাপী এই উৎসব আগামী১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে৷ এতে রাজ্যের ২০টি শহর এলাকার স্বসহায়ক গোষ্ঠীর সদস্যরা তাদের উৎপাদিত পন্যসামগ্রী নিয়ে অংশ নিয়েছেন৷
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা বলেন, প্রধানমন্ত্রী ভোকাল ফর লোকাল এই চিন্তাধারাকে পাথেয় করেই রাজ্যের সার্বিক উন্নয়নে কাজ করা হচ্ছে৷ বর্তমান সরকারের আমলে স্বসহায়ক দলের সংখ্যা প্রায় ৯ গুণ বেড়েছে৷ যুক্ত হয়েছেন রাজ্যে ৩ লক্ষ ৪৫ হাজার মহিলা৷ তাদের ঋণ দেওয়া হয়েছে ৩৪৭ কোটি ৬১ লক্ষ টাকা৷ যার মাধ্যমে এই রাজ্যে মহিলাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এক অনন্য গতি লাভ করেছে৷ মুখ্যমন্ত্রী রাজ্যের সড়ক, রেল, ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থার প্রভ’তি উন্নতির এক রূপরেখা সকলের সামনে তুলে ধরেন৷ তিনি বলেন, ইন্টারনেট স্ট্রেংথের দিক দিয়ে বিচার করলে ত্রিপুরা সারা দেশের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে৷ বর্তমান সরকার ডিজিট্যাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে সমাজের একেবারে অন্তিম পর্যায়ের ব্যক্তির সার্বিক কল্যাণে কাজ করছে৷
অনুষ্ঠানে নগর উন্নয়ন মন্ত্রী মনোজকান্তি দেব বলেন, বর্তমান সরকার মহিলাদের আত্মনির্ভর করার লক্ষ্যে আন্তরিকতার সঙ্গে কাজ করছে৷ তিনি বলেন, এই সরকারের আমলে শহর এলাকায় স্বসহায়ক দলের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৬৪৬টি৷ মোট ২৬ হাজার ৪০০ জন মহিলা এই স্বসহায়ক দলগুলির সাথে যুক্ত হয়েছেন৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং জানান, এই উৎসবে মোট ৯০টি স্বসহায়ক দলের স্টল খোলা হয়েছে৷ এতে ৫টি বিভাগে স্বসহায়ক দলের উৎপাদিত বিভিন্ন সামগ্রী প্রদর্শিত করা হয়েছে৷ এসমস্ত সামগ্রী এখানে বিক্রয় করা হবে৷ তিনি আরও জানান, ২০১৮ সালের পর শহর এলাকার ১,৩০১টি স্বসহায়ক দলকে মোট ১৭ কোটি ২৩ লক্ষ টাকা ঋণ দেওয়া হয়৷ এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজমদার৷ অনুষ্ঠানের অন্তিম পর্যায়ে বিভিন্ন স্বসহায়ক দলের সদস্যদের ১১কোটি ২৮ লক্ষ টাকা, ব্যক্তিগতভাবে ৩২১ জনকে ৫ কোটি ৩৩ লক্ষ টাকা, ৩,৭৫৪ জন স্ট্রিট ভেণ্ডারকে ৪ কোটি ২৬ লক্ষ টাকা ঋণ প্রদান করা হয়৷ উদ্বোধনী অনুষ্ঠানে ঋণের চেক কয়েকজন সুুবিধাভোগীর হাতে তুলে দেওয়া হয়৷ এছাড়াও অনুষ্ঠানে অতিথিগণ প্রধানমন্ত্রী আবাস যোজনা শহুরী প্রকল্পে পাকা আবাস নির্মাণে উৎকর্ষতার জন্য ২০ জন সুুবিধাভোগীর হাতে শংসাপত্র ও মারক তুলে দেন৷
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তরের অধিকর্তা ড. ফনীভূষণ জমাতিয়া ও সমাজসেবী দেববত ভ-াচার্য৷ স্বাগত বক্তব্য রাখেন ক’ষি ও ক’ষক কল্যাণ দপ্তরের অধিকর্তা শরবিন্দ দাস৷ উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুুপ্রিয়া দাস দত্ত, মেলাঘর পুর পরিষদের চেয়ারপার্সন অনামিকা ঘোষ পাল রায়, সোনামুড়া মহকুমার মহকুমা শাসক মানিকলাল দাস প্রমুখ৷ 

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top