News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কলমচৌড়ায় প্রকাশ্যে রাস্তায় দাঁড় করিয়ে বাইক ও টাকা পয়সা ছিনতাই
Image

কলমচৌড়ায় প্রকাশ্যে রাস্তায় দাঁড় করিয়ে বাইক ও টাকা পয়সা ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর৷৷  রাস্তায় বাইক আটক করে নগদ টাকা সহ বাইক ছিনতাই৷ রাজ্যে থেমে নেই খুন, সন্ত্রাস, অপহরণ,নারী নির্যাতন, ছিনতাই এর মত ঘটনা৷এমন একটি ছিনতাই এর ঘটনা ঘটে সোনামুড়া মহকুমার কলমচৌড়া থানাধীন কলসিমুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার সকাল ১১টায় পুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ড এলাকার মানিক মিয়া নামে এক ব্যক্তি তার নিজের টিআর-০৭-সি -৮০৩৫ নম্বরের একটি গ্ল্যামার বাইক নিয়ে বাড়ি থেকে বক্সনগর ব্লক অফিসের দিকে ব্যক্তিগত কাজে যাওয়ার পথে কলসিমুড়াস্থিত বক্সনগর গ্যাস এজেন্সির সামনের যেতেই একদল দুষৃকতী তার মোটর বাইকের সামনে দাঁড়িয়ে বাইকটিকে দাঁড়াতে বাধ্য করে৷ পরে বাইকের মালিক মানিক মিয়ার উপর দুষৃকতীরা হামলা করে ঘটনাস্থলেই প্রচন্ড মারধর করে৷ তার কাছ থেকে নগদ ১৯ হাজার ৬০০ টাকা সহ তার নিজের মোটর বাইকটিকে জোর করে ছিনিয়ে নিয়ে যায়৷তার ব্যবহৃত মোবাইল ফোনটি ও নিয়ে যাওয়ার চেষ্টায় ব্যর্থ হয়৷ এই ঘটনায় বেশ কয়েকজন লোক ঘটনাস্থলেই ঘটনাটি প্রত্যক্ষ করেন৷ দুষৃকতীদের আক্রমণে তার মাথায় ও বুকে প্রচণ্ড আঘাত লাগে৷ ঘঠনাস্থলে  প্রত্যক্ষ করা কয়েকজনের কাছ থেকে ১০ থেকে ১২ জন দুষৃকতির মধ্যে তিনজনকে চিহ্ণিত করে সাথে সাথেই লিখিতভাবে কলমচৌড়া থানায় একটি মামলা করা হয়৷ এই তিনজন হল রাকিব মিয়া(২৮) পিতা মফিজ মিয়া, দ্বিতীয় জন হল শওকত হোসেন (২৫) পিতা শাহলাম মিয়া,তৃতীয় হামলাকারীর মধ্যে ছিল রিয়াজ মিয়া( ২৭)৷ তিনজনের বাড়ি কলমচৌড়া থানাধীন কলসিমুড়া গ্রাম পঞ্চায়েতের নগর এলাকায়৷ থানায় মামলা দায়ের করার পরেও বাইকের মালিক মানিক মিয়া আতঙ্কিত৷ কারণ তার বাইক ও টাকা ছিনতাই করার পাশাপাশি হামলাকারীরা তাকে মেরে ফেলার হুমকিও দিয়েছেন৷ তবে কি কারণে তার কাছ থেকে বাইক ও টাকা ছিনতাই করে নিয়ে যায় তা স্পষ্টভাবে জানা যায়নি৷ অনেকে আবার দাবি করছেন হয়তো ব্যবসা সংক্রান্ত কোনো বিষয়ে এই ছিনতাই এর ঘটনা ঘটে৷ হয়তো টাকা লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে তার বাইক ছিনিয়ে নেয়া হয়েছে৷ এ বিষয়ে কলমচৌড়া থানায় লিখিতভাবে অভিযোগ করা হয়েছে৷ কিন্তু পুলিশ এখনো পর্যন্ত তার বাইক ও টাকা উদ্ধার করতে পারেনি৷ ঘটনা তদন্ত করছে পুলিশ৷ তাই তিনি শুক্রবার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে সেই ঘটনার বিবরণ তুলে ধরেন৷ তার বক্তব্য দুষৃকতীদের নাম ধাম জানিয়ে থানায় মামলা করা হয়েছিল৷ এখন দেখার বিষয় পুলিশ তাদের আটক করে তার বাইকটি উদ্ধার করতে পারে কিনা৷

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top