News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাংবাদিকের পিতৃ বিয়োগে টিডব্লিউজেএর শোক
Image

সাংবাদিকের পিতৃ বিয়োগে টিডব্লিউজেএর শোক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর৷৷ সাংবাদিক প্রণব চক্রবর্তীর পিতা অসিত বরণ চক্রবর্তী শুক্রবার সন্ধ্যা ৫.১০ মিনিটে বাধারঘাটস্থিত নিজ বাসভবনে শেষ নিঃশাস ত্যাগ করেছেন৷ মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৮২ বছর৷ তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ও বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন৷ মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন পুত্র সহ  অসংখ্য গুণমুগ্দ আত্মীয় পরিজন রেখে গেছেন৷ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উনার বিদেহী আত্মার চির শান্তি কামনা করা হচ্ছে ও শোকস্তব্ধ আত্মীয় পরিজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে৷
প্রসঙ্গত: অ্যাসোসিয়েশনের প্রাক্তন সম্পাদক দিলীপ ঘোষ সন্যাস গ্রহন করার পর ক্যাম্পের বাজারের কাছে একটি আশ্রমে চলে যান এবং আশ্রমবাসী হয়ে ঈশ্বর আরাধনায় ব্রতী হন৷ তাঁর নতুন নামকরণ হয় ত্রিকাল ব্রহ্মচারী৷ সেখানে এক অশুভ শক্তি তাঁকে আশ্রম থেকে উচ্ছেদ করতে গভীর ষড়যন্ত্র করে৷ এক সময় তাঁর প্রাণ সংশয় হয়ে যায়৷ তখন প্রনব চক্রবর্তীর বাবা ঘটনা জানতে পেরে ত্রিকাল ব্রহ্মচারীকে সেখান থেকে উদ্ধার করে বাধারঘাটে একটি আশ্রম প্রতিষ্ঠার ব্যবস্থা করে ভজন পূজনের সুযোগ করে দেন৷  রাম ঠাকুর কলেজে যাবার পথে বাঁ দিকে এই আশ্রমটি অবস্থিত৷ ২/৩ তলা পাকা মন্দির৷ বর্তমানে প্রতিদিন অসংখ্য মানুষ এই মন্দিরে যান ত্রিকাল ব্রহ্মচারী বাবার আশীর্বাদ নিতে এবং প্রবচন শুনতে৷ মন্দির সম্প্রসারনে প্রনব  চক্রবর্তীর বাবার বড় অবদান ছিল৷ তিনি বাধারঘাট এলাকার একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন এবং একসময় পঞ্চায়েত প্রধান ছিলেন৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top