News Flash

  • Home
  • প্রধান খবর
  • ১১ ডিসেম্বর পানাজিতে সফর প্রধানমন্ত্রীর, দেশকে উৎসর্গ করবেন ৩টি জাতীয় আয়ুষ ইনস্টিটিউট
Image

১১ ডিসেম্বর পানাজিতে সফর প্রধানমন্ত্রীর, দেশকে উৎসর্গ করবেন ৩টি জাতীয় আয়ুষ ইনস্টিটিউট

নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স.): আগামী ১১ ডিসেম্বর, রবিবার গোয়ার পানাজিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন তিনটি জাতীয় আয়ুষ ইনস্টিটিউট দেশকে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। এই তিনটি জাতীয় আয়ুষ ইনস্টিটিউট হল-গোয়ার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ, গাজিয়াবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইউনানি মেডিসিন এবং দিল্লির ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি।

প্রায় পাঁচ হাজার প্রতিনিধির অংশগ্রহণে ৮ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ৪-দিন ব্যাপী নবম বিশ্ব আয়ুর্বেদ সম্মেলন। আগামী ১১ ডিসেম্বর তিনটি জাতীয় আয়ুষ ইনস্টিটিউট দেশকে উৎসর্গ করার পাশাপাশি নবম বিশ্ব আয়ুর্বেদ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানের পাশাপাশি গোয়ার মোপা আন্তর্জাতিক বিমানবন্দরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

Releated Posts

‘কারও সন্তান বাবাকে শুধু ছবিতেই দেখেছে, কারও মা অপেক্ষা করেই চোখের আলো হারিয়েছেন’ — কার্গিল বিজয় দিবসে আবেগঘন রাজনাথ; পাকিস্তানকে কড়া বার্তা

দ্রাস (লাদাখ), ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে লাদাখের দ্রাসে কার্গিল যুদ্ধ স্মারকে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর শহিদদের প্রতি জাতির শ্রদ্ধা, সাহস-ত্যাগকে কুর্নিশ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী-সহ শীর্ষ নেতৃত্বের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন…

ByByNews Desk Jul 26, 2026

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026
Scroll to Top