News Flash

  • Home
  • খেলা
  • লিগ ফুটবল : বিদেশীর হ্যাটট্রিকের সৌজন্যে
Image

লিগ ফুটবল : বিদেশীর হ্যাটট্রিকের সৌজন্যে

টাউনকে গোলের মালা এগিয়ে চলো’র

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর।।

এক দুইবার নয়। দ্বিতায়ার্ধে ৬ বার জাল কাপলো টাউন ক্লাবের। টি এফ এ পরিচালিত ‘‌শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’‌ চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলে। বৃহস্পতিবার উমাকান্ত ময়দানে হয় ম্যাচটি। ম্যাচে এগিয়ে চলো সঙ্ঘ ৭-০ গোলের ব্যবধানে বিধ্বস্ত করে টাউন ক্লাবকে। ধার,ভার এবং শক্তি-‌ তিন বিভাগেই অনেকটা এগিয়ে থেকে মাঠে নামে মেলারমাঠের ওই ক্লাবের ফুটবলাররা। তবে টাউন ক্লাব ও প্রথমার্ধে ছেড়ে কথা বলে নি তাদের। প্রথমার্ধে নিজেদের সাধ্য অনুযায়ী এগিয়ে চলোকে কড়া চ্যালেঞ্জ জানায় টাউন ক্লাবের ফুটবলাররা। তবে এই অর্ধে শুরুতেই একটি গোল আদায় করে নেয় সংঘের বিদেশি অ্যারিস্টাইড। প্রথমার্ধে এগিয়ে চলো সংঘের প্রাপ্তি বলতে এই একটা গোলই। তবে টাউন ক্লাবের ফুটবলাররা যদি সুযোগ নষ্ট না করতেন তাহলে কম করে তিনবার শিল্ড জয়ী দলের জাল নাড়াতে পারতেন। ১-০ তে যবনিকা ঘটলো প্রথমার্ধের। বিরতির পর ফের শুরু হলো ম্যাচ। তখনই দমের অভাব দেখা যায় রাজু লামা-‌র দলের ফুটবলারদের। ওই সুযোগটা পুরো কাজে লাগান এগিয়ে চলোর ফুটবলাররা। দ্বিতীয়ার্ধে এগিয়ে চলো শিবিরকে সম্পুর্ন ভিন্ন মুডে দেখা গেল। একের পর এক কাউন্টার অ্যাটাকে এগিয়ে চলো শিবির রীতিমতো ব্যাতিব্যস্ত করে তোলে টাউন ক্লাবকে। একে একে অ্যারিস্টাইড নিজের হ্যাট্রিক সহ চার গোল আদায় করে নেন। এছাড়া বাকি তিনটি গোল করে অপর বিদেশি মোস্তাফা, পারভেজ ভুঁইয়া এবং কাগলি অনল। সাত গোল হজম করে পাল্টা একটি গোল ও পরিশোধ করতে পারে নি টাউন ক্লাব। সুবাদে বড় ব্যবধানে জয় হাসিল করে মাঠ ছাড়লো এগিয়ে চলো সংঘ। প্রথম ম্যাচে পযেন্ট ভাগ করার পর এদিনের জয় মনোবল বাড়ালো এগিয়ে চলোর ফুটবলারদের। ম্যাচটি পরিচালনা করলেন জুনিয়র রেফারি বিশ্বজিৎ সাহা। ম্যাচের সেরা ফুটবলার হলেন এগিয়ে চলো সংঘের বিদেশি মোস্তাফা। তাঁর হাতে ৫০০ টাকার আর্থিক পুরস্কার তুলে দিলেন প্রাক্তন ফুটবলার মিল্টন ঘোষ।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top