News Flash

  • Home
  • খেলা
  • বিজয় মার্চেন্ট : মহারাষ্ট্রের পর
Image

বিজয় মার্চেন্ট : মহারাষ্ট্রের পর

আসামের কাছেও হারলো ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর।।

ফলাফল ছিলো প্রত্যাশিত। তবে দেখার ছিলো শেষ দিনে ত্রিপুরার বোলাররা জ্বলে উঠতে পারে কীনা। কারন তার উপরই ছিলো ত্রিপুরার সাফল্য। কিন্তু ব্যর্থ হয়েছে অভিক পাল-‌রা। ফলে আসরের দ্বিতীয় ম্যাচেও জয় তুলে গ্রুপের শীর্ষে পৌঁছে গেলো অসম। অনূর্ধ্ব-‌১৬ বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেটে। সৌরাষ্ট্রের বিরুদ্ধে ইনিংসে পরাজিত হওয়ার পর বৃহস্পতিবার অসমের বিরুদ্ধে ৫ উইকেটে পরাজিত হয়ে গ্রুপের শেষ স্থানে ত্রিপুরা। সুরাটের খোলবাট স্টেডিয়ামে রাজ্যদলের ১৩৫ রানের জবাবে অসম প্রথম ইনিংসে ১৫০ রান করেছিলো। ১৫ রানে পিছিয়ে থেকে ত্রিপুরা দ্বিতীয় ইনিংসে আবার ব্যাটিং ব্যর্থতার মুখে পড়ে ১৩১ রানে গুটিয়ে যায়। শেষ দিনে জয়ের জন্য অসমের দরকার ছিলো ১১৭ রানের। যা সহজেই ৫ উইকেট হারিয়ে তুলে নেয়। তবে প্রশ্ম দেখা দিয়েছে বি সি সি আই কেনও এসব আন প্রিপিয়ার্ড উইকেটে ছোটদের খেলা রেখেছে। যে আসর থেকে খুদে ক্রিকেটাররা বেরিয়ে আসবে ওই সব আসরে ভালো উইকেট দেওয়া উচিৎ ছিলো, ওই অভিমত প্রাক্তনদের। শেষ দিনে ১১৭ রানের লক্ষ্য মাত্রা নিয়ে শুরু থেকেই চাপে ছিলো অসম। কিন্তু কৃষানু পাটর এবং প্রবাল কলিতার দায়িত্বশীল ব্যাটিং এগিয়ে নিয়ে যায় দলকে। ওই জুটি দ্বিতীয় উইকেটে ৮২ বলে ৪৪ রান যোগ করে দলকে জয়ের দিকে নিয়ে যায়।কৃষানু ৬৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২১ এবং প্রবাল ৪২ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ২৮ রান করে। এরপর দলনায়ক দ্রুতিময় নাথ দায়িত্বশীল ব্যাটিং করে দলকে আসরের দ্বিতীয় জয় এনে দেয়। দ্রুতিময় ৫১ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৯ রানে এবং ওয়াসিম আক্রম হক ১৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ রানে অপরাজিত থেকে যান। অসম ৩৮.‌২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১১৭ রান তুলে নেয়। ত্রিপুরার পক্ষে সাইরফ উদ্দিন (‌২/‌২২) সফল বোলার। ১১ ডিসেম্বর থেকে ত্রিপুরার তৃতীয় প্রতিপক্ষ সিকিম।‌

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top