News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রবল শীত কার্গিল ও লাদাখে, জমে বরফ হয়ে গেল শ্রীনগরের ডাল লেক
Image

প্রবল শীত কার্গিল ও লাদাখে, জমে বরফ হয়ে গেল শ্রীনগরের ডাল লেক

শ্রীনগর, ৮ ডিসেম্বর (হি.স.): প্রবল ঠাণ্ডা ও শীতের পরশে কাঁপছে ভূস্বর্গ। জমে বরফ হচ্ছে শ্রীনগরের ডাল লেক। ডাল লেকের অভ্যন্তরীণ অংশগুলির সঙ্গে যুক্ত ছোট ছোট নদী, নালা এবং স্রোতগুলি হিমায়িত বরফের একটি পুরু স্তরে আবৃত ছিল বৃহস্পতিবার। বুধবার রাতে শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩.০ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনগর বিগত দু’দিন ধরে তীব্র ঠান্ডা আবহাওয়ার সম্মুখীন হচ্ছে।

বুধবার রাতে লাদাখের লেহ্-তে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.০ ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডায় কাঁপছে কার্গিলও, সেখানে তাপমাত্রা মাইনাস ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তর কাশ্মীরের হিল রিসর্ট গুলমার্গে তাপমাত্রা কমে মাইনাস ৪.০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। পহেলগামের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩.৮ ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডা বাড়ছে জম্মুতেও। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল এদিন ৬.৯ ডিগ্রি সেলসিয়াস।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top