News Flash

  • Home
  • বিদেশ
  • রাশিয়া প্রথমে কখন পরমাণু হামলা চালাবে না : পুতিন
Image

রাশিয়া প্রথমে কখন পরমাণু হামলা চালাবে না : পুতিন

মস্কো, ৮ ডিসেম্বর (হি. স.) : পরমাণু হামলার আশঙ্কা বেড়ে যাচ্ছে। তবে রাশিয়া ‘পাগল হয়ে যায়নি’ ও প্রথমে কখনও পরমাণু হামলা চালাবে না। বুধবার রাশিয়ার বার্ষিক মানবাধিকার কাউন্সিলের বৈঠকে একথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ।

মানবাধিকার কাউন্সিলের বৈঠকে তিনি বলেন, দীর্ঘ সময়ের জন্য রাশিয়া ইউক্রেনে যুদ্ধ করবে। যদিও পশ্চিমারা বিশ্বাস করেন, পুতিন দ্রুত বিজয়ের পরিকল্পনা করেছিলেন।

মস্কো থেকে ভিডিও লিংকের মাধ্যমে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা সম্পর্কে সতর্ক করে পুতিন বলেন, এ ধরনের হুমকি বাড়ছে। এটি লুকিয়ে রাখা ভুল হবে।

তবে তিনি জোর দিয়েছেন যে রাশিয়া কোনও অবস্থাতেই প্রথমে অস্ত্র ব্যবহার করবে না। দেশটির পারমাণবিক অস্ত্রাগার নিয়ে কাউকে হুমকিও দেওয়া হবে না।

পুতিন বলেন, আমরা পাগল হয়ে যাইনি। পারমাণবিক অস্ত্র সম্পর্কে আমরা সচেতন আছি।

পারমাণবিক অস্ত্রের দিক থেকে রাশিয়া অনেক এগিয়ে আছে জানিয়ে তিনি বলেন, রাশিয়ার কাছে বিশ্বের সবচেয়ে আধুনিক ও উন্নত পারমাণবিক অস্ত্র রয়েছে।

Releated Posts

ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি, সহযোগিতা আরও জোরদারের বার্তা মোদি-মের্ৎস বৈঠকে

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ-এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 17, 2026

অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে মোদি-ইইউ শীর্ষ নেতৃত্বের আলোচনা

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের…

ByByNews Desk Jun 17, 2026

বিতর্কে জর্জরিত চীন-অর্থায়িত পোখরা বিমানবন্দরে অবশেষে শুরু হচ্ছে দৈনিক আন্তর্জাতিক উড়ান

কাঠমান্ডু, ১৭ জুন (আইএএনএস): উদ্বোধনের সাড়ে তিন বছরেরও বেশি সময় পর অবশেষে নেপালের পশ্চিমাঞ্চলে অবস্থিত চীন-অর্থায়িত পোখরা আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 17, 2026

জাতিসংঘ সনদের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত, একে ‘আশার প্রতীক’ বলে উল্লেখ

জাতিসংঘ, ১৭ জুন (আইএএনএস): জাতিসংঘ সনদ ভারতের ১৪০ কোটিরও বেশি মানুষের কাছে ‘আশা’র প্রতীক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রসংঘে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top