News Flash

  • Home
  • দেশ
  • ঝাড়গ্রামে হাতির হামলায় জখম ব্যক্তি
Image

ঝাড়গ্রামে হাতির হামলায় জখম ব্যক্তি

ঝাড়্গ্রাম, ৭ ডিসেম্বর ( হি. স.) : আবারও শহরের উপকন্ঠে হাতির হামলায় জখম হলেন এক ব্যক্তি। হাতির দলটি ঝাড়্গ্রাম শহর সংলগ্ন কাঞ্চন মিল এলাকায় থাকায় আতঙ্কিত শহরের বাসিন্দারা। যেকোনো সময় হাতির দলটি ঝাড়্গ্রাম শহরে ঢুকে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছেন বাসিন্দারা। হাতি যাতে শহরের দিকে না আসে তার জন্য বনদফতরের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে।

বনদফতর সুত্রে জানা গিয়েছে, বুধবার সকালে ঝাড়্গ্রাম শহরে কাজে আসার সময় ডিয়ার পার্কের জঙ্গলে একটি হাতির সামনে পড়ে যায়। পরে সেখান থেকে ফিরে পালানোর সময় পড়ে গিয়ে গুরুতর ভাবে আহত হয় চাঁদু দোলাই। বাড়ি বাঁধগোড়া অঞ্চলের খানাকুল গ্রামে। উল্লেখ্য গত কয়েক মাস আগেই ২৪ আগস্ট রাতে শহরের বামদার মাইতি পাড়ায় হাতির হামলায় এক মহিলা সহ তিনজনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিল আরও দুই ব্যক্তি। পরে গুরুতর আহত আরো একজন মার যায়। ওই ঘটনায় মোট চার জনের মৃত্যু হয়েছিল।এর আগেও শহরে ১৬ নম্বর ওয়ার্ডে হাতি ঢুকে এক যুবকে মেরেছিল। আবারও একেবারে শহরে উপকন্ঠে প্রায় ১৪ টি হাতির দল চলে এসেছে। দলে শাবক থাকায় দলের হাতি গুলি একসাথে জোট হয়ে জঙ্গলে গা ঢাকা দিয়েছে। বনদফতর সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে লালগড়ের দিক থেকে মাটিহানা,কুলডিহা,কেউদি,
হয়ে সেবায়তনের দিকে আসে দলটি। এখানে সেবায়তন কল্যান কেন্দ্রের আশ্রমের গেটের পাশের পাঁচিল ভেঙে দেয় দল টি।পাশাপাশি সেবায়তন পলেটেকনিক কলেজের দেওয়ালের একটি অংশ ভেঙে দেয়।এরপর সকাল সাড়ে সাতটা নাগাদ ডিয়ার পার্ক যাওয়ার পিচ রাস্তার উল্টো দিকে রেল লাইন পার হয়। শাবক নিয়ে হাতির দল অত্যন্ত সাবাধানে লাইন পার হয়। অনেকটা সময় নিয়ে দুটি বড় হাতি শাবকটিকে নিজেদের মাঝে রেখে লাইন পার হয়।হাতির দলটি দশ নম্বর ওয়ার্ড সংলগ্ন কাঞ্চন ওয়েল মিলের কাছে খানাকুলের জঙ্গলে রয়েছে।

এদিকে হাতি দেখতে মানুষের ভীড় ছিল চোখে পড়ায় মতো। দলে শাবক গাতি থাকায় বেশ আক্রমনাত্মক মেজাজে রয়েছে দলের হাতিগুলি।বনদফতরের পক্ষ থেকে সব রকম সাবধানতা অবলম্বন করা হয়েছে। বমদফতরের স্টাফ সহ হুলা পার্টি দলটির উপর নজর রেখেছে। চেষ্টা করা হচ্ছে গভীর জঙ্গলের দিকে দলটিকে সরিয়ে দেওয়ার। এদিকে বারে বারে হাতির দল শহর মুখী হয়ে পড়ায় এবার শহরের মানুষের মনে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। কেন হাতির দল শহরের দিকে আসছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে বনদফতর জানিয়েছে ওই এলাকা ঘন জঙ্গল রয়েছে। দলে শাবক থাকায় দলটি জঙ্গলটিতে আশ্রয় নিয়েছে। রাতেই দলটিকে ড্রাইভ করার চেষ্টা করা হবে বলে জানিয়েছে বনদফতরের আধিকারিকরা।
এদিকে এই বছর ঝাড়গ্রাম জেলায় হাতির হানায় মৃত্যু হয়েছে ২০ জনের। সব মিলিয়ে আতঙ্ক বাড়ছে। এই বিষয়ে মুখ্য বনপাল (পশ্চিম চক্র) অশোক প্রতাপ সিং বলেন ” ওই এলাকায় যথেষ্ট বড় জঙ্গল রয়েছে। শহরের দিকে যাতে না আসে দলটি সেই জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।পুরো মনিটারিং এর মধ্যেই রয়েছে দলটি।রাতের দিকে ড্রাইভ করার চেষ্টা করা হবে। “

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top