ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর।। তৃতীয় ন্যাশনাল যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ – ২০২২ মহারাষ্ট্রে মুম্বাইয়ের আন্দেরি স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হতে চলছে ১৯ থেকে ২২ ডিসেম্বর I ত্রিপুরা থেকে যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে তাদেরকে কোচিং ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। তা শুরু হবে আগামীকাল থেকে, চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। বাছাইকৃত যোগা প্লেয়ারদের আগামীকাল বিকেলে কোচ তথা প্রশিক্ষক শম্ভু চক্রবর্তীর কাছে রিপোর্ট করতে বলা হয়েছে । বাছাইকৃত যোগা খেলোয়াররা হলো:
ধৃতি দেবনাথ, পরিণীতা রায়, পারিজাত সাহা, স্নিগ্ধা পাল, অস্মিতা দেবনাথ, রীনা বেগম, মৌমিতা গোপ, নয়ন দাস , শুভদীপ ভৌমিক, রত্নদ্বীপ ভট্টাচার্য ও অঙ্কিতা দেব I
সর্বমোট ১১ জন এবং চারজন অফিসিয়াল যাবেন ত্রিপুরা দলের সঙ্গে। ত্রিপুরা যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনের সচিব সমীর সাহা এক বিবৃতিতে এখবর জানিয়েছেন।

জাতীয় যোগাসন মুম্বাইয়ে আজ থেকে প্রশিক্ষণ
Tags:
Releated Posts
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…
















