News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিধানসভা ভোটের লক্ষ্যে জোর রাজনৈতিক তৎপরতা কদমতলা কেন্দ্রে
Image

বিধানসভা ভোটের লক্ষ্যে জোর রাজনৈতিক তৎপরতা কদমতলা কেন্দ্রে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর৷৷  ভোট এসেছে তাই জনতার দুয়ারে নেতারা৷ বিজেপি করছে ঘর ঘর সুশাসন, ঘর ঘর বিজেপি অপরদিকে কংগ্রেস করছে জন সম্পর্ক অভিযান৷ ২৩ বিধানসভায় কদমতলায় কুর্তি বিধানসভায় কঠিন লড়াইয়ের ইঙ্গিত মিলছে এখনই৷ ব্লক চেয়ারম্যান সুব্রত দেবের নির্বাচনী এলাকা দক্ষিণ কদমতলায় জন সম্পর্ক অভিযানে বেরিয়ে পড়েন কংগ্রেস নেতা বশির আলী৷ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত বাড়ি গুলিতে গিয়ে ভোটারদের সামনে প্রশ্ণ তুলেন কিসের সুশাসন৷ কংগ্রেস নেতা বশির আলীর অভিযোগ বিজেপি নেতারা প্রতিটি সুশাসন এনে দিয়েছেন বললেও বাস্তবের ছবি ভিন্ন৷ প্রধানমন্ত্রী আবাস থেকে বঞ্চিত বহু পরিবার৷ গ্রামের রাস্তা মেরামত হয়নি, ৬ মাস ধরে ভাতা বন্ধ অথচ এই এলাকা নির্বাচিত চেয়ারম্যান ভোটের পর একটি বার এলাকায় আসেননি৷ কদমতলায় ডিগ্রি কলেজ, বিএড কলেজ কোন কিছুই হয়নি সবই জুমলা বাজি৷ আর এলাকার বাম বিধায়ক এসব নিয়ে সরব হননি৷ তাই মানুষ বিজেপি সিপিএমের বিকল্প হিসাবে কংগ্রেসকে চায় বলে দাবি এই কংগ্রেস নেতার৷ প্রসঙ্গত-ব্লক চেয়ারম্যান সুব্রত দেবের গত পঞ্চায়েত সমিতির ভোটে দুইশত ভোটে পরাজিত হয়েছিলেন বশির আলী৷ অন্যদিকে কদমতলা ব্লকের ১৮ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৬ টি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে৷ বিজেপি নেতা কর্মীরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত এই বার মিস হবে না কদমতলায় পদ্মফুল ফুটবে৷ বাড়ি বাড়ি প্রচারে মন্ডল সভাপতি রাজা ধর, ভাইস চেয়ারম্যান বিদ্যা দাস, মন্ডল প্রভারী জহর চক্রবর্তীরা কদমতলা কুর্তি বিধানসভা বিভিন্ন গ্রামের ঘর ঘর অভিযানেসামিল হচ্ছেন৷ অপরদিকে জেলা পরিষদের সদস্যা মামণি রায়, মহিলা মোর্চার মন্ডল সভানেত্রী অঞ্জনা চক্রবর্তীরা বিভিন্ন বুথে বাড়ি বাড়ি প্রচার করছেন৷ চুরাইবাড়ি চল্লিশ নং বুথে বাড়ি বাড়ি প্রচার অভিযানে তাদের সাথে ছিলেন বুথ সভাপতি রূপক দেব রায় সহ অনন্যরা৷

Releated Posts

জল জীবন মিশন প্রকল্পের বকেয়া বিল পরিশোধের দাবিতে জেলা শাসকের দ্বারস্থ ঠিকাদাররা

বিশ্রামগঞ্জ, ৩১ জুলাই: জল জীবন মিশন (জেজেএম) প্রকল্পের অধীনে সম্পন্ন হওয়া কাজের দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের দাবিতে সিপাহিজলা…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

মাছ চুরি করতে এসে জনতার হাতে আটক নাবালক,  একাধিক চুরিকাণ্ডে যুক্ত থাকার দাবি

কমলপুর, ৩১ জুলাই: কমলপুরে মাছ চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ল এক নাবালক। জিজ্ঞাসাবাদের সময় সে একাধিক…

ByByReshmi Debnath Jul 31, 2026

বাইক দুর্ঘটনার মীমাংসার নামে অর্থ আত্মসাতের অভিযোগ, চাঞ্চল্য

আগরতলা, ৩১ জুলাই: ধনপুর বিধানসভার বানিয়াছড়া গ্রাম পঞ্চায়েত এলাকার একটি বাইক দুর্ঘটনার মীমাংসাকে কেন্দ্র করে অর্থ আত্মসাতের অভিযোগ…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

বাংলাদেশে পাচারের অভিযোগে ১৭টি গরু আটক, দুই বোলেরো গাড়ি জব্দ; তদন্তে বাইখোড়া থানার পুলিশ

আগরতলা, ৩১ জুলাই: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে বলে সন্দেহে…

ByByReshmi Debnath Jul 31, 2026

ডিজিটাল প্রযুক্তির সাহায্যে উদ্ধার ১২টি হারিয়ে যাওয়া স্মার্টফোন, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল সোনামুড়া থানার পুলিশ

সোনামুড়া, ৩১ জুলাই: ডিজিটাল প্রযুক্তি ও বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির মাধ্যমে হারিয়ে যাওয়া ১২টি স্মার্টফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের…

ByByReshmi Debnath Jul 31, 2026

মতিনগর-বটতলা সীমান্ত সড়কে ২২.৫ কেজি গাঁজা উদ্ধার, তদন্ত শুরু সোনামুড়া থানার

আগরতলা, ৩১ জুলাই: সোনামুড়া থানার পুলিশের রাতভর মোবাইল ডিউটির সময় মতিনগর-বটতলা সীমান্ত সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় ২২ কেজি…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি: স্বাস্থ্য দপ্তরের সচিব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই:জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি।…

ByByReshmi Debnath Jul 30, 2026

নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে মহিলার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৩০ জুলাই: নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে মৃত্যু হল…

ByByReshmi Debnath Jul 30, 2026

সাব্রুমের দ্বৈত্যেশ্বরী কালীবাড়ি চুরি মামলায় তিন অভিযুক্তের তিন বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ৩০ জুলাই: সাব্রুমের দ্বৈত্যেশ্বরী কালীবাড়িতে চুরির ঘটনায় দোষী সাব্যস্ত তিন অভিযুক্তকে তিন বছরের সশ্রম কারাদণ্ড…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top