News Flash

  • Home
  • দেশ
  • দিল্লি পুরনিগম হাতছাড়া বিজেপির, ম্যাজিক ফিগার দখল করল আপ
Image

দিল্লি পুরনিগম হাতছাড়া বিজেপির, ম্যাজিক ফিগার দখল করল আপ

নয়াদিল্লি, ৭ ডিসেম্বর (হি.স.) : দিল্লি পুর নিগম নির্বাচনের ভোটগণনায় এগিয়ে-পিছিয়ে থাকার নিরিখে সকাল থেকে বিজেপি এবং আম আদমি পার্টির চোখে চোখ রেখে লড়াই চললেও বেলা বাড়তেই ছবিটা স্পষ্ট হতে থাকে। দুপুর আড়াইটের মধ্যেই দেখা যায়, জেতা ও এগিয়ে থাকার নিরিখে আপ ১২৬টি আসন নিয়ে ম্যাজিক ফিগার পেরিয়ে গিয়েছে। ইতিমধ্যেই জয়ের আনন্দে আপ সমর্থকরা দলের কার্যালয়ের সামনে নাচগান, বাজনা বাজাতে শুরু করেছে।

বুধবার নির্বাচন কমিশনের শেয়ার করা সর্বশেষ তথ্য অনুসারে, আম আদমি পার্টি এখন পর্যন্ত ২৫০টির মধ্যে ১২৬টি ওয়ার্ড জিতেছে। বিজেপি, ২০০৭ সাল থেকে নাগরিক সংস্থা শাসন করছে। তারা এখনও পর্যন্ত ৯৭টি আসন জিততে সক্ষম হয়েছে এবং দুপুর ২ টা পর্যন্ত দলটি ৬টি আসনে এগিয়ে রয়েছে। এবার ১৫ বছর পর এমসিডি নির্বাচনে পরাজয়ের সম্মুখীন হয়েছে বিজেপি।
অন্যদিকে, এই দুই দলের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে কংগ্রেস।

Releated Posts

ভবানীপুর আসন রাখলেন শুভেন্দু অধিকারী, ছাড়ছেন নন্দীগ্রাম

কলকাতা, ১৩ মে (আইএএনএস) : শুভেন্দু অধিকারী বুধবার পশ্চিমবিধানসভায় ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করলেন। এর মধ্য…

ByByTaniya Chakraborty May 13, 2026

অসমের নিরাপত্তা নিয়ে কোনও আপস নয়, উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৩ মে (আইএএনএস) : অসমের নিরাপত্তার প্রশ্নে কোনওরকম আপস করা হবে না বলে বুধবার স্পষ্ট জানিয়ে দিলেন…

ByByTaniya Chakraborty May 13, 2026

পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে পঞ্চমবার শপথ নিলেন রঙ্গস্বামী, দায়িত্ব নিল এনডিএ সরকার

পুদুচেরি, ১৩ মে (আইএএনএস) : পুদুচেরিতে বুধবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করল এনডিএ সরকার। প্রবীণ নেতা এন. রঙ্গস্বামী রেকর্ড…

ByByTaniya Chakraborty May 13, 2026

ফ্লোর টেস্টে টিভিকে বিধায়কের অংশগ্রহণে নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৩ মে (আইএএনএস) : তামিলাগা ভেট্ট্রি কাঝাগম-এর বিধায়ক আর. শ্রীনিবাসা সেতুপতিকে তামিলনাড়ু বিধানসভার ফ্লোর টেস্টে অংশগ্রহণ থেকে…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top