News Flash

  • Home
  • খেলা
  • আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়লেন রোহিত শর্মা, নিয়ে যাওয়া হল হাসপাতালের
Image

আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়লেন রোহিত শর্মা, নিয়ে যাওয়া হল হাসপাতালের

ঢাকা, ৭ ডিসেম্বর (হি.স.) : ভারত-বাংলাদেশ দ্বিতীয় একদিনের ম্যাচের শুরুতেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। আঙুলে গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়লেন অধিনায়ক রোহিত শর্মা। এনামুল হক বিজয়ের ক্যাচ ধরতে গিয়ে হাতে চোট পান রোহিত। রোহিতের চোট বেশ গুরুতরই। হাতের স্ক্যান করানোর সঙ্গে তাঁকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

বুধবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশি অধিনায়ক লিটন দাস। সেকেন্ড স্লিপে ফিল্ডিং করছিলেন রোহিত। সেই সময়ই ঘটে দুর্ঘটনা। মহম্মদ সিরাজের ডেলিভারিতে বাংলাদেশি ওপেনার অনামুল হক স্লিপে ক্যাচ তোলেন। কিন্তু তা মিস করেন রোহিত। বলটি ধরার আগেই আঙুলে চোট লাগে তাঁর। বিসিসিআইয়ের তরফে টুইট করে জানানো হয়, “বুড়ো আঙুলে চোট পেয়েছেন রোহিত। বোর্ডের মেডিক্যাল টিম তাঁর চিকিৎসা করছে। চোট কতখানি গুরুতর তা বোঝার জন্য স্ক্যান করা হচ্ছে।” তাঁকে এক্স-রের জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top