News Flash

  • Home
  • প্রধান খবর
  • মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে যোগাযোগ রাখা ভারতের প্রধান অগ্রাধিকার : অজিত দোভাল
Image

মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে যোগাযোগ রাখা ভারতের প্রধান অগ্রাধিকার : অজিত দোভাল

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.): মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে যোগাযোগ রাখা ভারতের অন্যতম প্রধান অগ্রাধিকার। বললেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। মঙ্গলবার সকালে দিল্লিতে অনুষ্ঠিত হয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা/নিরাপত্তা পরিষদের সচিবদের প্রথম ভারত-মধ্য এশিয়া বৈঠক। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা/নিরাপত্তা পরিষদের সচিবদের প্রথম ভারত-মধ্য এশিয়া বৈঠকে বিশিষ্ট ব্যক্তিদের স্বাগত জানিয়েছেন। বৈঠকে অজিত দোভাল বলেছেন, মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে যোগাযোগ রাখা ভারতের অন্যতম প্রধান অগ্রাধিকার। আমরা এই অঞ্চলে সহযোগিতা, বিনিয়োগ এবং সংযোগ গড়ে তুলতে সম্পূর্ণ প্রস্তুত। একইসঙ্গে বলেছেন, যোগাযোগ সম্প্রসারণের সময় এটি নিশ্চিত করা গুরুত্বপূর্ণ যে উদ্যোগগুলি পরামর্শমূলক, স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক হচ্ছে কি-না।আফগানিস্তান পরিস্থিতি সম্পর্কে অজিত দোভাল বলেছেন, আফগানিস্তান আমাদের সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়। আফগানিস্তানে সন্ত্রাসী নেটওয়ার্কের স্থায়িত্ব উদ্বেগের বিষয়। অর্থায়ন হচ্ছে সন্ত্রাসবাদের প্রাণশক্তি এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ করা আমাদের সবার জন্য অগ্রাধিকার হওয়া উচিত। রাষ্ট্রপুঞ্জের সকল সদস্যদের উচিত সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত সত্ত্বাকে সহায়তা প্রদান করা থেকে বিরত থাকা। তাঁর কথায়, একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও সমৃদ্ধ মধ্য এশিয়া আমাদের সকলের প্রধান লক্ষ্য।

Releated Posts

মন্ত্রীরা ও আমলাদের বিদেশ সফর বাতিলের নির্দেশ মুখ্যমন্ত্রী ফড়নবীসের

মুম্বই, ১৩ মে (আইএএনএস): প্রশাসনিক মিতব্যয়িতার পথে বড় পদক্ষেপ নিল দেবেন্দ্র ফড়নবীসের নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকার। বুধবার মুখ্যমন্ত্রী রাজ্যের…

ByByTaniya Chakraborty May 13, 2026

বারবার নিট প্রশ্নফাঁস নিয়ে স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপের আর্জি সুপ্রিম কোর্টে, এনটিএ ভেঙে নতুন সংস্থা গঠনের দাবি

নয়াদিল্লি, ১৩ মে (আইএএনএস) : বারবার নিট পরীক্ষার প্রশ্নফাঁস, ভুয়ো পরীক্ষার্থী চক্র এবং জাতীয় পরীক্ষার স্বচ্ছতা নিয়ে গুরুতর…

ByByTaniya Chakraborty May 13, 2026

নিট প্রশ্নফাঁস কাণ্ডের তদন্তে কেরল যোগ, সিবিআইয়ের নজরে দুই জেলার পড়ুয়ারা

তিরুবনন্তপুরম, ১৩ মে (আইএএনএস) : নিট প্রশ্নফাঁস কাণ্ডের তদন্তের পরিধি এবার কেরল পর্যন্ত বিস্তৃত হয়েছে। (সিবিআই) সূত্রে জানা…

ByByTaniya Chakraborty May 13, 2026

মিতব্যয়িতার বার্তার পর নিজের কনভয় ছোট করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ মে (আইএএনএস) : পশ্চিম এশিয়ার চলমান সংঘাতজনিত জ্বালানি সংকটের প্রেক্ষিতে দেশবাসীকে মিতব্যয়িতার আহ্বান জানানোর কয়েকদিনের মধ্যেই…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top