News Flash

  • Home
  • দিনের খবর
  • গুজরাট ভোটপর্ব : প্রথম একঘন্টায় ভোটের হার ৪.৭৫ শতাংশ, সর্বাধিক গান্ধীনগরে
Image

গুজরাট ভোটপর্ব : প্রথম একঘন্টায় ভোটের হার ৪.৭৫ শতাংশ, সর্বাধিক গান্ধীনগরে

আহমেদাবাদ, ৫ ডিসেম্বর (হি.স.): গণতন্ত্রের উৎসবে মেতে উঠেছে গুজরাট। সোমবার সকাল আটটা থেকে গুজরাটে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। এদিন গুজরাটের ১৪টি জেলার ৯৩টি আসনে চলছে ভোটগ্রহণ, এই দফায় ভাগ্যপরীক্ষা হচ্ছে মোট ৮৩৩ জন প্রার্থীর। ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল আটটা থেকে, শেষ হবে বিকেল পাঁচটা নাগাদ। নির্বাচন কমিশন সূত্রের খবর, ২৬ হাজারের বেশি বুথে সোমবার ভোটগ্রহণ হচ্ছে এবং অর্ধেক বুথে ওয়েবকাস্টিং করার ব্যবস্থা রয়েছে। প্রথম একঘন্টায় অর্থাৎ সকাল ৯টা পর্যন্ত গুজরাটে ভোটের হার ৪.৭৫ শতাংশ, সর্বাধিক ভোট পড়েছে গান্ধীনগরে, সেখানে ভোটের হার ৭ শতাংশের বেশি।

ভোটগ্রহণকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ দেখা গিয়েছে এদিন। লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গিয়েছে রাজনৈতিক নেতৃত্বদেরও। সকাল সকাল ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোট দিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও। আহমেদাবাদের রানিপের নিশান পাবলিক স্কুলের পোলিং বুথে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। ভোট দিয়ে বেরিয়ে এসে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ‘‘যে ভাবে নির্বাচন হচ্ছে, তা একটি দৃষ্টান্ত তৈরি করেছে। এত সুন্দর এবং স্বচ্ছ ভাবে নির্বাচন পরিচালনার জন্য আমি নির্বাচন কমিশনকেও আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি।’’ গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ভোট দিয়েছেন আহমেদাবাদের শিলাজ অনুপম স্কুলের ৯৫ নম্বর বুথে। এই পোলিং বুথেই ভোট দিয়েছেন উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। ভিরামগাম থেকে বিজেপি প্রার্থী হার্দিক প্যাটেল চন্দ্রনগর প্রাথমিক বিদ্যালয়ের পোলিং বুথ ২৬৪-তে ভোট দিয়েছেন। আহমেদাবাদের একটি পোলিং বুথে গিয়ে ভোট দিয়েছেন দিল্লির উপ-রাজ্যপাল ভি কে সাক্সেনা। সস্ত্রীক ভোট দিয়েছেন তিনি। রাজ্যের ভোটারদের কাছে বিপুল মাত্রায় ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ভোটের এই পর্বে ২.৫১ কোটিরও বেশি ভোটার ৮৩৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করছেন। চলতি মাসের ১ তারিখ প্রথম দফার ভোট শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় গুজরাটে। চলতি মাসের ৮ তারিখ ভোট গণনা হবে। প্রথম দফায় গুজরাটের মোট ১৮২টি আসনের মধ্যে ৮৯টি আসনে ভোটগ্রহণ হয়েছে, দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হচ্ছে ৯৩টি আসনে। গুজরাট বিধানসভা নির্বাচনে লড়াই মূলত বিজেপি ও কংগ্রেসের মধ্যে। পিছিয়ে নেই আম আদমি পার্টিও।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top