News Flash

Image

চুরির টাকা উদ্ধার করল পুলিশ, গ্রেফতার দুই

বারুইপুর, ৪ ডিসেম্বর (হি. স.) শনিবার রাতে দক্ষিন ২৪ পরগনার বারুইপুর টংতলা এলাকায় নাকা চেকিংয়ের সময় পুলিশ একটি সন্দেহভাজন গাড়িতে আটক করে। সেই গাড়িতে তল্লাশি চালিয়ে একটি ব্যাগে ৪ লক্ষ ৮৮ হাজার টাকা পায়। নবীন কুমার সিং নামে এক ব্যক্তি এই টাকা নিয়ে যাচ্ছিল গাড়িতে করে। অভিজিৎ নস্কর নামে এক ব্যক্তি গাড়ি চালাচ্ছিল। তাঁদেরকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা কোন সদুত্তর দিতে পারে নি। কোথা থেকে এতো বিপুল পরিমাণ টাকা তারা নিয়ে এসেছিল সে সম্পর্কে কোন সঠিক উত্তর না পেয়ে তাঁদেরকে গ্রেফতার করে পুলিশ।

জেরায় পুলিশ জানতে পারে এই টাকা চুরির টাকা এবং এঁরা নিজেরা সবটা জেনেই সেই টাকা বহন করছিল। পুলিশ গাড়িটিকে আটক করেছে। অভিযুক্তদেরকে গ্রেফতার করেছে। সঠিক কোথা থেকে এই টাকা তারা এনেছে, কোথায় নিয়ে যাচ্ছিল সে সম্পর্কে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। ধৃতদের রবিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। তাঁদেরকে নিজেদের হেফাজতে নিয়ে এ সম্পর্কে আরও তদন্ত করতে চাইছে পুলিশ

Releated Posts

প্রবীণ বিজেপি নেতা ও প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের প্রয়াণ

উজ্জয়িনী, ৩ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের মৃত্যু হয়েছে। সোমবার ইন্দোরের…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডজুড়ে সিআইডির হানা, ফের তলব প্রাক্তন চেয়ারম্যানকে

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) ১৪তম সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের তদন্তে সোমবার…

ByByNews Desk Aug 3, 2026

লালবাজারের সেন্ট্রাল লক-আপে বসছে অত্যাধুনিক সিসিটিভি, নজরদারি জোরদারে কলকাতা পুলিশের উদ্যোগ

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): লালবাজারে কলকাতা পুলিশের সদর দফতরের সেন্ট্রাল লক-আপে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করতে অত্যাধুনিক…

ByByNews Desk Aug 3, 2026

বিহারে যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন শতাধিক যাত্রী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস): বিহারের সাহারসা জেলার সিমরি বখতিয়ারপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে সোমবার ভোর প্রায় ৩টা ২৫…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top