News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আঠারমুড়ায় তিনটি গাড়ি দূর্ঘটনায় গুরুতর আহত চারজন
Image

আঠারমুড়ায় তিনটি গাড়ি দূর্ঘটনায় গুরুতর আহত চারজন

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া,২ নভেম্বর৷৷  আঠারমুড়া পাহাড়ের জাতীয় সড়কে তিনটি গাড়ির মধ্যে একের পর এক সংঘর্ষে দুর্ঘটনায় আহত চারজন৷ ঘটনা আসাম আগরতলা জাতীয় সড়কের মুঙ্গিয়াকামি থানাধীন ১৮ মুড়া পাহাড়ের ৪১ মাইল এলাকায় শুক্রবার৷
জানা গেছে, আসাম আগরতলা জাতীয় সড়ক ধরে দ্রুত গতিতে  টিআর-০৫-বি-০২৮৭ নম্বরে অল্টো গাড়ি আগরতলার দিকে আসার পথে  অপর দিক থেকে দ্রুত গতিতে টিআর-০৬-বি-১৫৯৬ নম্বরের বোলোরো গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় মুঙ্গিয়াকামি থানাধীন ৪১ মাইল এলাকায় টিআর-০৫-বি-০২৮৭ নম্বরের অল্টো গাড়ি গাড়িটির পেছনে দ্রুত গতিতে আসছি টিআর-০৬-০৬৫৩ নম্বরের অল্টো গাড়ি৷অল্টো এবং বোলোরো গাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলে নিয়ন্ত্রণ হারিয়ে টিআর-০৬-০৬৫৩নম্বরের অল্টো গাড়িটি  টিআর-০৫-বি-০২৮৭ গাড়িকে পেছনে ধাক্কা দেয়৷এই ত্রিমুখী যান সংঘর্ষে গুরুতর আহত হয় দুই গাড়িতে থাকা চারজন৷ এলাকাবাসীরা দুর্ঘটনার খবর দেয় তেলিয়ামুড়া অগ্ণি নির্বাপক দপ্তরে৷ তেলিয়ামুড়া অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীরা তড়িঘড়ি করে ৪১ মাইল এলাকায় স্থিত দুর্ঘটনা স্থলে পৌঁছায়৷ সেখান থেকে দমকল কর্মীরা গুরুতর আহত অবস্থায় চারজনকে তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালে নিয়ে আসে৷ এদিকে আহতরা হল প্রমোদ সূত্রধর, প্রদীপ সূত্রধর দুজনের চৈল্যাংটা এলাকায় এবং সুভাষ দেবনাথ বাড়ি অমরপুর এবং জন্টু পাল বাড়ি কুমারঘাট৷ এদের মধ্যে দুজনের অবস্থা গুরুত্ব হওয়াতে উন্নত চিকিৎসার জন্য জিবিপি হাসপাতালে প্রেরণ করা হয়৷বাকি দুজনের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মকুমার হাসপাতালে৷ এদিকে মুঙ্গিয়াকামী থানার পুলিশ তিনটি গাড়িকে উদ্ধার করে থানায় নিয়ে আসে৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top