নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া,২ নভেম্বর৷৷ আঠারমুড়া পাহাড়ের জাতীয় সড়কে তিনটি গাড়ির মধ্যে একের পর এক সংঘর্ষে দুর্ঘটনায় আহত চারজন৷ ঘটনা আসাম আগরতলা জাতীয় সড়কের মুঙ্গিয়াকামি থানাধীন ১৮ মুড়া পাহাড়ের ৪১ মাইল এলাকায় শুক্রবার৷
জানা গেছে, আসাম আগরতলা জাতীয় সড়ক ধরে দ্রুত গতিতে টিআর-০৫-বি-০২৮৭ নম্বরে অল্টো গাড়ি আগরতলার দিকে আসার পথে অপর দিক থেকে দ্রুত গতিতে টিআর-০৬-বি-১৫৯৬ নম্বরের বোলোরো গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় মুঙ্গিয়াকামি থানাধীন ৪১ মাইল এলাকায় টিআর-০৫-বি-০২৮৭ নম্বরের অল্টো গাড়ি গাড়িটির পেছনে দ্রুত গতিতে আসছি টিআর-০৬-০৬৫৩ নম্বরের অল্টো গাড়ি৷অল্টো এবং বোলোরো গাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলে নিয়ন্ত্রণ হারিয়ে টিআর-০৬-০৬৫৩নম্বরের অল্টো গাড়িটি টিআর-০৫-বি-০২৮৭ গাড়িকে পেছনে ধাক্কা দেয়৷এই ত্রিমুখী যান সংঘর্ষে গুরুতর আহত হয় দুই গাড়িতে থাকা চারজন৷ এলাকাবাসীরা দুর্ঘটনার খবর দেয় তেলিয়ামুড়া অগ্ণি নির্বাপক দপ্তরে৷ তেলিয়ামুড়া অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীরা তড়িঘড়ি করে ৪১ মাইল এলাকায় স্থিত দুর্ঘটনা স্থলে পৌঁছায়৷ সেখান থেকে দমকল কর্মীরা গুরুতর আহত অবস্থায় চারজনকে তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালে নিয়ে আসে৷ এদিকে আহতরা হল প্রমোদ সূত্রধর, প্রদীপ সূত্রধর দুজনের চৈল্যাংটা এলাকায় এবং সুভাষ দেবনাথ বাড়ি অমরপুর এবং জন্টু পাল বাড়ি কুমারঘাট৷ এদের মধ্যে দুজনের অবস্থা গুরুত্ব হওয়াতে উন্নত চিকিৎসার জন্য জিবিপি হাসপাতালে প্রেরণ করা হয়৷বাকি দুজনের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মকুমার হাসপাতালে৷ এদিকে মুঙ্গিয়াকামী থানার পুলিশ তিনটি গাড়িকে উদ্ধার করে থানায় নিয়ে আসে৷

আঠারমুড়ায় তিনটি গাড়ি দূর্ঘটনায় গুরুতর আহত চারজন
Tags:
Releated Posts
সুপ্রিম কোর্টে ঝুলে থাকা মামলায় বেতন-পেনশন বঞ্চনার অভিযোগ, দ্রুত নিষ্পত্তির দাবিতে সরব ত্রিপুরা জুডিশিয়াল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন
আগরতলা, ১৮ জুন: প্রায় এক দশক ধরে সুপ্রিম কোর্টে বিচারাধীন একটি মামলার কারণে ত্রিপুরার বিচার বিভাগীয় কর্মচারী ও…
পুরভোটের আগে বেহাল রাস্তা ঘিরে ক্ষোভ, চন্দ্রপুর জামতলা মধ্যপাড়ায় সংস্কারের দাবিতে সরব বাসিন্দারা
আগরতলা, ১৮ জুন : আগরতলা পুর নিগম নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। তার আগেই ১০ নম্বর ওয়ার্ডের…
বিজেপির সাংগঠনিক রদবদল, খোয়াই ও সিপাহীজলা (দক্ষিণ) জেলা সভাপতির নাম ঘোষণা
আগরতলা, ১৮ জুন : ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সাংগঠনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। দলের রাজ্য সভাপতি…
১৫ দিন ধরে বিদ্যুৎহীন দুর্লভ নারায়ন এলাকা, পথ অবরোধে ক্ষুব্ধ বাসিন্দারা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : দীর্ঘ ১৫ দিন ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন…


















