News Flash

  • Home
  • বিনোদন
  • সুকেশ চন্দ্রশেখর মামলা: ইডি-র তলবে হাজির হলেন অভিনেত্রী নোরা ফাতেহি
Image

সুকেশ চন্দ্রশেখর মামলা: ইডি-র তলবে হাজির হলেন অভিনেত্রী নোরা ফাতেহি

নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.) : মান্ডোলি জেলে থাকা সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে পিএমএলএ তদন্তের বিষয়ে শুক্রবার দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) সামনে হাজির হলেন অভিনেত্রী নোরা ফাতেহি।

প্রায় ২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আজ দিল্লিতে ইডি অফিসে আসেন নোরা ফাতেহি। এর আগে ১৫ সেপ্টেম্বর বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিকে অর্থনৈতিক অপরাধ শাখায় (ইওডাব্লু) পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
গত ৩০ নভেম্বর স্থানীয় আদালত পিঙ্কি ইরানীকে দিল্লি পুলিশ একটি তোলাবাজির মামলায় গ্রেফতার করে। তিনদিনের জন্য পুলিশ হেফাজতে পাঠায়।দিল্লি পুলিশের মুখপাত্র সুমন নালওয়া বলেন, মুম্বইয়ের বাসিন্দা ইরানিকে ইওডাব্লু অফিসে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল । আদালতকে অবহিত করা হয়েছিল যে ইরানিই অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ সহ একাধিক বলিউড সেলিব্রিটিকে প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। পুনরুদ্ধারের পরিমাণ বণ্টনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে অভিযোগ রয়েছে।

Releated Posts

বাংলাদেশ সীমান্ত উত্তেজনা ও তরুণদের বিক্ষোভ নিয়ে মন্তব্য তনুশ্রী দত্তের, বললেন ‘নিশানা ভারত’

মুম্বই, ১ অগস্ট (আইএএনএস): চলমান জেন-জেড বিক্ষোভ, জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে নিজের মত প্রকাশ করলেন অভিনেত্রী…

ByByNews Desk Aug 1, 2026

‘ভুল কাস্টিং, দুর্বল ভিএফএক্স’, ‘রামায়ণ’-এর ট্রেলার নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কা চতুর্বেদীর

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): আসন্ন ভারতীয় মহাকাব্যভিত্তিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর সদ্য প্রকাশিত ট্রেলার নিয়ে তীব্র সমালোচনা করলেন শিবসেনা (ইউবিটি)-র…

ByByNews Desk Jul 31, 2026

‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ উঠে আসবে ভারতের ৮৮ ঘণ্টার সন্ত্রাসবিরোধী অভিযানের অজানা কাহিনি

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’-কে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র-ধর্মী সিরিজ ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এর প্রথম…

ByByNews Desk Jul 31, 2026

প্রতারণা, প্রাণনাশের হুমকির অভিযোগে অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ

কলকাতা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলা চলচ্চিত্রের অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ₹৬৮ লক্ষ প্রতারণা,…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top