News Flash

  • Home
  • বিনোদন
  • প্রয়াত ওড়িয়া চলচ্চিত্রের প্রবীণ অভিনেত্রী ঝর্ণা দাস
Image

প্রয়াত ওড়িয়া চলচ্চিত্রের প্রবীণ অভিনেত্রী ঝর্ণা দাস

কটক, ২ ডিসেম্বর (হি.স.) : প্রয়াত হলেন ওডিশা চলচ্চিত্রের প্রবীণ অভিনেত্রী ঝর্ণা দাস ৷ বৃহস্পতিবার গভীর রাতে কটকের চন্ডি রোডের বাড়িতে তিনি মারা যান ৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর। ‘আমাদা বাটা’, ‘মালাজানহা’-র মত প্রখ্যাত ওড়িয়া ছবিতে তাঁর অভিনয় মুগ্ধ করেছিল সকলকে ৷ অল ইন্ডিয়া রেডিয়ো-র শিশু শিল্পী হিসাবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন ঝর্ণা ৷ তাঁর মৃত্যুতে শোকাহত বিনোদন জগত ৷ এই প্রখ্যাত অভিনেত্রীর জন্ম ১৯৪৫ সালে ৷ দীর্ঘদিন ধরেই তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন ৷ অবশেষে বৃহস্পতিবার রাতে তিনি প্রয়াত হন।

দীর্ঘদিন ধরে ওড়িয়া বিনোদন জগতের এক পরিচিত মুখ ছিলেন অভিনেত্রী ঝর্ণা দাস ৷ ঝর্ণা অভিনয় করেছেন বহু ক্লাসিক চলচ্চিত্রে ৷ বড়পর্দা এবং ছোটপর্দা দুই ক্ষেত্রেই সমান ভাবে নিজের দক্ষতার ছাপ রেখেছেন ৷ ছোটবেলা থেকে অল ইন্ডিয়া রেডিয়ো-র সঙ্গে তো তিনি যুক্ত ছিলেনই, এরপর দূরদর্শনেও অ্যাসিস্ট্যান্ট স্টেশন ডিরেক্টর হিসাবে কাজ করেছিলেন তিনি ৷ শুধু তাই নয় অভিনয় করেছেন ছোট পর্দার বহু অনুষ্ঠানেও ৷
তাঁর অভিনয় প্রতিভা ২০১৬ সালে তাঁকে ‘গুরু কেলুচরণ মহাপাত্র’ পুরস্কারও এনে দেয় ৷ অভিনয়ের পাশাপাশি পা রেখেছিলেন পরিচালনাতেও ৷ বিখ্যাত ওড়িয়া রাজনীতিবিদ শ্রী হরেকৃষ্ণ মাহাতাবের উপর একটি জীবনীমূলক তথ্যচিত্রও পরিচালনা করেছিলেন ঝর্ণা ।

Releated Posts

হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে তিরুপতিতে মামলা

তিরুপতি, ১৫ জুন: অভিনেতা প্রকাশ রাজ-এর বিরুদ্ধে হিন্দু দেবদেবী এবং রামায়ণ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে তিরুপতির একটি…

ByByNews Desk Jun 15, 2026

বিজয়-সঙ্গীতার বিবাহবিচ্ছেদ মামলার শুনানি ফের স্থগিত, পরবর্তী শুনানি ৭ আগস্ট

চেন্নাই, ১৫ জুন (আইএএনএস): তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং তামিলাগা ভেট্ট্রি কাঝাগম (টিভিকে)-এর সভাপতি সি. জোসেফ বিজয় ও তাঁর স্ত্রী…

ByByNews Desk Jun 15, 2026

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুর তদন্তভার নিল সিআইডি

কলকাতা, ১৫ জুন (আইএএনএস): জনপ্রিয় বাংলা অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুর তদন্তভার গ্রহণ করল পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত…

ByByNews Desk Jun 15, 2026

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুবার্ষিকীতে আবেগঘন পোস্ট বোন শ্বেতার, ‘কিছু আত্মা সময়ের চেয়েও বড় হয়ে ওঠে’

মুম্বই, ১৪ জুন (আইএএনএস): বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত-এর প্রয়াণের ছয় বছর পূর্ণ হল শনিবার। ২০২০ সালের ১৪…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top