নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর৷৷ ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস৷ বিশ্ব এইডস দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার রাজধানীর উমাকান্ত সুকলের মাঠ থেকে এক সচেতনতা মূলক র্যালীর আয়োজন করা হয়৷ ত্রিপুরা স্টেটস এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এইদিনের র্যালীর সুচনা করা হয়৷ র্যালীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব দেবাশিষ বসু, বিশিষ্ট চিকিৎসক প্রদীপ ভৌমিক, জিমন্যাস্ট দীপা কর্মকার সহ অন্যান্যরা৷ এইদিন প্রথমে প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা করেন স্বাস্থ্য দপ্তরের সচিব দেবাশিষ বসু৷ পরবর্তী সময় উপস্থিত অতিথিরা সকলে মিলে র্যালীর সুচনা করেন৷ র্যালীতে রাজধানীর বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে৷ র্যালীটি রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে৷

বিশ্ব এইডস দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতার র্যালী অনুষ্ঠিত
Tags:
Releated Posts
নার্সদের তথ্য হালনাগাদের সময়সীমা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে যুব কংগ্রেসের ডেপুটেশন
আগরতলা, ১২ জুন: ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধির দাবিতে আজ স্বাস্থ্য…
আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ জওয়ানদের জন্য ড্রোন সচেতনতা প্রদর্শনী, নিরাপত্তা জোরদারে উদ্যোগ আসাম রাইফেলসের
আগরতলা, ১২ জুন: আধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার এবং ড্রোনভিত্তিক সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ…
নূতননগরে প্রশাসনের তৎপরতায় রুখে দেওয়া হল বাল্যবিবাহ
আগরতলা, ১২ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার নূতননগর এলাকায় প্রশাসনের দ্রুত ও সফল হস্তক্ষেপে একটি সম্ভাব্য বাল্যবিবাহ রোধ করা…
শান্তিরবাজারে বাড়ছে চুরির ঘটনা, নৈশকালীন টহল নিয়ে প্রশ্ন ব্যবসায়ীদের
শান্তিরবাজার, ১২ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী মহল এবং…


















