বিধানসভা নির্বাচনের লক্ষ্যে তেলিয়ামুড়ায় সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১ ডিসেম্বর৷৷ আগামী ২০২৩ সালে রাজ্য বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে৷ এরজন্য রাজ্য প্রশাসন ও নির্বাচনের প্রস্তুতি চলছে৷  আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার তেলিয়ামুড়া মহকুমা আরক্ষা প্রশাসন ও সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়  তেলিয়ামুড়া থানা চত্বরে৷ এই বৈঠকে মহকুমা প্রশাসনের পক্ষে ছিলেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা, তেলিয়ামুড়া থানার ওসি সুব্রত চক্রবর্তী৷ এছাড়াও এই বৈঠকে বিজেপি , সিপিআইএম , তিপ্রা মথা সহ সবকটি রাজনৈতিক দলের নেতৃত্বরা উপস্থিত ছিলেন৷ উপস্থিত বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বদের বক্তব্য শুনেন মহকুমা পুলিশ আধিকারিক৷ সর্বদলীয় বৈঠকের শেষে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা জানান আগামী ২০২৩ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত করা হয়৷ বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বদের মতামতও নেওয়া হয়েছে ৷ তবে আগামী বিধানসভা নির্বাচনে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে যাতে কোন ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয় তার জন্য এই বৈঠক৷