News Flash

Image

১৮ বছর বয়সিদের ভোটার তালিকাভুক্ত করতে ডিমা হাসাও জেলায় শুরু বিশেষ অভিযান

হাফলং (অসম), ১ ডিসেম্বর (হি.স.) : ১৮ বছর বয়সি নতুন ভোটারদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ডিমা হাসাও জেলায় আজ বৃহস্পতিবার থেকে বিশেষ অভিযান শুরু হয়েছে। ভারতের নির্বাচন কমিশনের নির্দেশে সমগ্র ডিমা হাসাও জেলায় অভিযান শুরু হয়েছে আজ।

বৃহস্পতিবার হাফলঙে জেলাশাসক কার্যালয়ের সভাকক্ষে এক সাংবাদিক সম্মেলন করে জেলাশাসক নাজরিন আহমেদ সাংবাদিকদের বলেন, ভারতের নির্বাচন কমিশনের নির্দেশে আজ থেকে ডিমা হাসাও জেলায় ১৮ বছর বয়সি নতুন ভোটারদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য বিশেষ অভিযান শুরু হয়েছে। তাছাড়া ১৭ বছরের যে সব যুবক-যুবতী রয়েছেন, এঁদের নামও এই বিশেষ অভিযানে রেজিস্ট্রেশন করানো হবে। জেলাশাসক ১৭ বছরের যে সব যুবক-যুবতীর নাম এখন রেজিস্ট্রেশন করানো হবে এ সকল যুবক-যুবতীর নাম ১৮ বছর পূর্ণ হওয়ার পর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পাশাপাশি সচিত্র ভোটার পরিচয়পত্র প্রদান করা হবে।

জেলাশাসক নাজরিন আহমেদ সাংবাদিক সম্মেলনে বলেন, ডিমা হাসাও জেলার সব বিদ্যালয়ে আজ থেকে এই বিশেষ অভিযান শুরু হয়েছে। আগামী ৩ এবং ৪ ডিসেম্বর ডিমা হাসাও জেলার বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে বিএলওরা এই বিশেষ অভিযানে ১৮ বছরের নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্ত করার পাশাপাশি ১৭ বছরের যুবক-যুবতীদের নাম ও রেজিস্ট্রেশন করবেন। তাছাড়া নির্বাচন কমিশনের পোর্টালে গিয়ে বা জেলা নির্বাচনী কার্যলয়ে গিয়েও ১৮ বছরের নতুন ভোটারদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার পাশাপাশি ১৭ বছরের যুবক-যুবতীদের নাম রেজিস্ট্রেশন করানো যাবে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন জেলাশাসক নাজরিন আহমেদ।

Releated Posts

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026

শরণার্থীদের ত্রাণে মিজোরামকে ১০ কোটি টাকার চাল দেবে কেন্দ্র, আশ্বাস অমিত শাহের

আইজল, ১৩ জুন (আইএএনএস): মিজোরামে আশ্রয় নেওয়া শরণার্থীদের ত্রাণ ও সহায়তার জন্য রাজ্য সরকারকে ১০ কোটি টাকা মূল্যের…

ByByNews Desk Jun 13, 2026

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনা: পাঁচ জওয়ানের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ খাড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): অসমে ভারতীয় বায়ুসেনার একটি এএন-৩২ পরিবহণ বিমানের দুর্ঘটনায় পাঁচ বায়ুসেনা কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top