News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিপ্রা ইন্ডিজিনিয়াস স্টুডেন্ট ফেডারেশনের শিক্ষা ভবন ঘেরাও
Image

তিপ্রা ইন্ডিজিনিয়াস স্টুডেন্ট ফেডারেশনের শিক্ষা ভবন ঘেরাও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর৷৷ একাধিক দাবির ভিত্তিতে তিপ্রা ইন্ডিজিনিয়াস স্টুডেন্ট ফেডারেশন শিক্ষা ভবন ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে৷ তাদের অভিযোগ সিবিএসসি বোর্ড এবং ত্রিপুরা বোর্ড জবরদস্তি ককবরক ভাষা বাংলা দিয়ে লিখবার জন্য চাপিয়ে  দিয়েছে৷ তারই প্রতিবাদে বুধবার তিপ্রা ইন্ডিজিনিয়াস স্টুডেন্ট ফেডারেশন আন্দোলনে সরব হয়েছে৷ দীর্ঘক্ষণ চলে ওই আন্দোলন৷ পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷
ককবরক ভাষাকে রোমান হরফে চালু করার দাবি সহ একাধিক দাবির ভিত্তিতে শিক্ষাদপ্তরে ডেপুটেশন প্রদান করে৷ মিছিলে ছিলেন আইপিএফটি বিধায়ক মেবার কুমার জামাতিয়া এদিন বিস্তারিত বিষয়ে সংগঠনের নেতা জানিয়েছেন, সিবিএসসি বোড এবং ত্রিপুরা বোড জবরদস্তি ককবরক ভাষা বাংলা দিয়ে লিখবার জন্য ছাত্রদের উপর  চাপিয়ে দিয়েছে৷যেটা রাজ্যের  ছাত্র ছাত্রীরা  কোনোভাবেই মানতে চাইছে না৷ তারই প্রতিবাদে সারা রাজ্যব্যাপী গত ২৮ নভেম্বর তিপ্রা ইন্ডিজিনিয়াস স্টুডেন্ট ফেডারেশন পক্ষ আন্দোলন সংগঠিত করেছিল৷ওইদিন প্রত্যেক জেলায়  প্রশাসনিক আধিকারিকের নিকট ডেপুটেশনে প্রদান করা হয়েছিল৷ একই ভাবে বুধবার একাধিক দাবির ভিত্তিতে শিক্ষা ভবনে ডেপুটেশন প্রদান করা হয়েছে৷ সিবিএসসি বোর্ড এবং ত্রিপুরা বোর্ড জবরদস্তি ককবরক ভাষা বাংলা দিয়ে লিখবার জন্য চাপিয়ে দেওয়ার নীতি প্রতাহারের দাবি জানান৷তারা সাথে আরও দাবি জানিয়েছেন এডিসি এলাকায় প্রতিটি মহকুমারে একটি করে কলেজ স্থাপন করা হোক৷ ছাত্র সংসদের বিভিন্ন রাজনৈতিক দল এসটিদের উপর প্রতিনিয়ত অত্যাচার করে চলছে৷তাই ছাত্র সংসদের ৫৫ শতাংশ এসটিদের সুরক্ষার জন্য কাউসন্সিলে স্থান সংরক্ষণ করার জন্য দাবি জানিয়েছেন৷ অতিসত্বর তাদের দাবি পূরন করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারী দিয়েছেন৷

Releated Posts

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top