News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নারী সংক্রান্ত অপরাধ বৃদ্ধির প্রতিবাদে নারী সমিতির বিক্ষোভ মিছিল আগরতলায়
Image

নারী সংক্রান্ত অপরাধ বৃদ্ধির প্রতিবাদে নারী সমিতির বিক্ষোভ মিছিল আগরতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর৷৷  রাজ্য জুড়ে  ক্রমবর্ধমান নারী নির্র্যতনের ঘটনা বেড়েই চলেছে৷এরই প্রতিবাদে সারা ভারত গনতান্ত্রিক নারী সমিতি বিক্ষোভ মিছিল সংঘটিত করে৷ বুধবার ভানুঘোষ স্মৃতি ভবনের সামনে থেকে  আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন৷ তাদের দাবি নারী সংক্রান্ত ঘটনার সাথে জড়িতদের অতিবিলম্ব গ্রেফতার করা হোক৷
ক্রমবর্ধমান নারী সংক্রান্ত অপরাধ বৃদ্ধির জেরে বুধবার আগরতলায় মিছিল করেন ভারতের গণতান্ত্রিক নারী সমিতি৷ এদিন মিছিলে অংশগ্রহণকারী অধিকাংশ মহিলারা কালো রঙের শাড়ি পরিধান  করেন৷ এদিন ভারতের গণতান্ত্রিক নারী সমিতি সভানেত্রী ঝর্ণা দাস বৈদ্য পাল তীব্র ভাষায় সমালোচনা করে বলেন, নারী নির্যাতনের অভিযুক্তরা শাসকদলের ছত্রছায়ায় রয়েছে৷ ২০১৮ সালের বিজেপি ও আইপেএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখনো পর্যন্ত নারী সংক্রান্ত ঘটনা সংগঠিত হয়েছে বলে জানান তিনি৷ তাদের দাবি রাজ্যে ক্রমবধমান নারী নির্যাতন বন্ধ করা হোক৷তাদের আরও  দাবি নারী সংক্রান্ত অপরাধে জড়িতদের অতিবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তি প্রদান করা হোক৷

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top