News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কলমচৌড়ায় আশি হাজার গাঁজা গাছ ধবংস করল বিএসএফ ও পুলিশ
Image

কলমচৌড়ায় আশি হাজার গাঁজা গাছ ধবংস করল বিএসএফ ও পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর৷৷ কলমচৌড়া থানাধীন ভেলুয়ারচর একটি ইটভাটা এলাকায় ৮০ হাজার গাঁজার গাছ ধবংস করল পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী৷ সরকারি বনাঞ্চলকে হাতিয়ার বানিয়ে তড় তড় করে বেড়ে চলছে গাঁজার চাষ৷সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমা গাজার চাষ এবং গাজা পাচার বাণিজ্য  যেন থেমে নেই৷ পাশাপাশি থেমে নেই পুলিশ ও সীমান্ত নিরাপত্তা বাহিনীর একের পর এক গাঁজা বাগান ধবংসের প্রক্রিয়া৷ সোনামুড়া মহাকুমার চার থানা এলাকা সোনামুড়া, মেলাঘর,যাত্রাপুর এবং কলমচৌড়া এসব থানা এলাকা গুলোতে চাষ করা হয়৷এর মধ্যে সবচেয়ে বেশি গাঁজা চাষ করা হয় সোনামুড়া থানা এলাকায়৷বাকি তিন থানা এলাকায় ব্যক্তিগত জোত জমি সহ বনভূমিতে গাঁজা চাষ করে আসছে৷ সোনামুড়া মহাকুমা গাঁজা চাষের মৃগয়াক্ষেত্র বলে পরিচিত গোটা রাজ্যে৷ বিশেষ করে সোনামুড়া মহকুমার কমলনগর,ঘাঁটিঘর,লচারবাড়ী,আনন্দনগর, মতিনগর,বাতাদোলা এই সব জায়গা গুলোতে গাঁজার রমরমা রয়েছে৷বুধবার সকাল ৯ ঘটিকা থেকে দুপুর ১ ঘটিকা পর্যন্ত টানা কয়েক ঘন্টা অভিযান চালিয়ে কলমচৌড়া থানাদিন ভেলুয়ারচর এলাকায় প্রায় ৫ হেক্টর অর্থাৎ গ্রামের ভাষায় ৩০কানি ও ৮টি প্লটে বিশাল গাঁজা বাগানের মোট ৮০ হাজার গাঁজার গাছ প্রথমে কেটে এক সাথে করে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে ধবংস করা হয়৷তার সাথে সাথে গাঁজা বাগান পাহারা দেওয়ার জন্য চাষীরা যে টংঘরগুলি বানিয়ে আশ্রয় নিতেন এমন ধরনের ছয়টি টং ঘর আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়৷এই গাঁজা গাছগুলির উপযুক্ত সময়ে ফলন আসলে বাজারমূল্য হবে প্রায় ৩০লক্ষ টাকা হবে বলে জানান প্রশাসনের অধিকারিকরা৷অবৈধ গাজা চাষের খবর কলমচৌড়া থানার ওসি প্রশান্ত কুমার দে ও ১৫০নং ব্যাটেলিয়ান বিএসএফ ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে ছিল ভেলুয়ারচর এলাকায় প্রচুর পরিমানে গাঁজা চাষ করে গাঁজা চাষীরা৷

Releated Posts

গাড়ির ধাক্কায় গুরুতর আহত মহিলা, চোখের চিকিৎসার জন্য পরিবারের সাহায্যের আবেদন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: গত ৩১ আগস্ট আগরতলা শহরের আখাউড়া রোড এলাকায় পুলিশ সুপারের গাড়ির ধাক্কায় আহত আয়েশা খাতুন।…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

কমলপুরে বাড়ির তালা ভেঙে দুঃসাহসিক চুরি, নগদ টাকা ও চার ভরি সোনা লুট

কমলপুর, ১৫ সেপ্টেম্বর: কমলপুর শহরের বাইপাস সড়ক সংলগ্ন এলাকায় একটি বাড়িতে তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Sep 15, 2026

সংগঠন শক্তিশালী করতে মহিলা মোর্চার নবনিযুক্ত পদাধিকারীদের নিয়ে বৈঠক

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চার নবনিযুক্ত পদাধিকারীদের নিয়ে সাংগঠনিক পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। আজ আয়োজিত…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

বেহাল রাস্তা ও পানীয় জলের সংকটে নাজেহাল গাবর্দীবাসী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘদিন ধরে বেহাল সড়ক ও পানীয় জলের সমস্যায় ভুগছেন জম্পুইজলা আর ডি ব্লকের অন্তর্গত গাবর্দী…

ByByTaniya Chakraborty Sep 15, 2026
Scroll to Top