News Flash

  • Home
  • দিনের খবর
  • ৩ কোটি টাকার মাদক সহ মিজোরামে ধৃত করিমগঞ্জের যুবক 
Image

৩ কোটি টাকার মাদক সহ মিজোরামে ধৃত করিমগঞ্জের যুবক 

আইজল, ২৯ নভেম্বর (হি.স.) : মাদক সামগ্রী সমেত মিজোরামে গ্রেফতার হয়েছে করিমগঞ্জের এক যুবক। আজ মঙ্গলবার মিজোরামের চাম্পাই পুলিশ তাকে গ্রেফতার করেছে। তার হেফাজত থেকে উদ্ধার হয়েছে ১০,১০০টি ইয়াবা ট্যাবলেট সহ প্রায় এক কেজি পরিমাণের ব্রাউন সুগার। বাজেয়াপ্তকৃত মাদকদ্রব্যের আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা বলে ধারণা করছে পুলিশ।

জানা গেছে, একটি সূত্রের খবরের উপর ভিত্তি করে চাম্পাই পুলিশের এক দল তল্লাশি চালায় কুরিয়ার কোম্পানির গাড়িতে। ওই গাড়িতে ইলেকট্রনিক হিটারের মধ্যে লুকিয়ে রাখা ছিল বৃহৎ পরিমাণর মাদক সামগ্রীগুলি। এর সঙ্গে মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় করিমগঞ্জ জেলার পাথারকান্দি বিধানসভা এলাকার ইসাবিলের বাসিন্দা জনৈক আব্দুল রৌফের পুত্র জামিল আহমেদকে।

ধৃতের জবানবন্দি নিয়ে মাদক পাচারে জড়িত ভেংথালাঙ এলাকা থেকে সি হেমাঙ্গসংগা এবং ঝুরুসাঙ্গা নামের দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।

চাম্পাই পুলিশের জনৈক আধিকারিক জানান, তিনজনকেই এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে। এখন মাদক কাণ্ডের ফরওয়ার্ড এবং বেকওয়ার্ড লিংক খতিয়ে দেখা হচ্ছে। মামলা রুজু হয়েছে চাম্পাই থানায়।

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top