News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরাসুুন্দরী মন্দির পরিদর্শনে উপরাষ্ট্রপতি
Image

ত্রিপুরাসুুন্দরী মন্দির পরিদর্শনে উপরাষ্ট্রপতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,২৯ নভেম্বর৷৷ উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আজ ত্রিপুরাসুুন্দরী মন্দির পরিদর্শনে এসে পূজা দেন৷ ত্রিপুরাসুুন্দরী মন্দিরে এদিন তাঁকে শুভেচ্ছা স্মারক দিয়ে স্বাগত জানান মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা৷ উপরাষ্ট্রপতি মন্দির পরিদর্শনে এসে প্রসাদ প্রকল্পে নির্মিত মন্দিরের কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবরও নেন৷
ত্রিপুরাসুুন্দরী মন্দিরে পূজা দেওয়ার সময় উপরাষ্ট্রপতির সঙ্গে ছিলেন পত্নী ড. সুুদেশ ধনখড়, কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, গোমতী জেলার জেলাশাসক গভেকর ময়ূর রতিলাল সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকগণ৷ ত্রিপুরাসুুন্দরী মন্দিরে উপরাষ্ট্রপতি সাংবাদিকদের জানান, আজ মাতা ত্রিপুরাসুুন্দরী মন্দির দর্শন করেছি, তা আমি কখনও ভুলবো না৷ মায়ের মন্দির দর্শন করে আমি মায়ের আশীর্বাদ প্রাপ্ত হয়েছি৷
উপরাষ্ট্রপতি আরও বলেন, মায়ের মন্দিরের সৌন্দর্যায়ণ ও পরিকাঠামোগত উন্নয়নের কাজ দেখে আমি খুশি ও আনন্দিত৷ এই কাজটি সম্পন্ন হলে মাতা ত্রিপুরাসুুন্দরী মন্দির দেশের ধর্মীয় স্থানগুলির মধ্যে অন্যতম আকর্ষনীয় ধর্মীয় পর্যটনকেন্দ্র হয়ে উঠবে৷ রাজ্যের মুখ্যমন্ত্রী মিশন মুডে ত্রিপুরাসুুন্দরী মন্দিরের পরিকাঠামোগত উন্নয়নের কাজ করছেন৷ আগামী বছর দীপাবলির মধ্যেই মন্দিরের কাজ শেষ হবে বলে তিনি আশা ব্যক্ত করেন৷ তিনি মন্দিরে পূজা দিয়ে দেশের মঙ্গল কামনায় মায়ের আশীর্বাদ প্রার্থনা করেন৷ আজ সকালে উপরাষ্ট্রপতি আগরতলা থেকে হেলিকপ্ঢারে উদয়পুর আসেন৷

Releated Posts

গ্রামীণ উন্নয়নে জোর, সিমনা পঞ্চায়েতে আকস্মিক পরিদর্শন জেলা প্রশাসনের

আগরতলা, ১৭ জুন : তৃণমূল স্তরে প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং সরকারি জনকল্যাণমূলক প্রকল্পগুলির সঠিক বাস্তবায়ন নিশ্চিত…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে।…

ByByReshmi Debnath Jun 17, 2026

রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আমবাসা টাউনহলে বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৬ জুন: রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মান বৃদ্ধির লক্ষ্যে…

ByByReshmi Debnath Jun 17, 2026

ভিলেজ কমিটি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত

আগরতলা, ১৬ জুন: ভিলেজ কমিটির সাধারণ নির্বাচন ২০২৬ এর জন্য চূড়ান্ত ভোটার তালিকা গতকাল প্রকাশিত হয়েছে। রাজ্যের ৫৮…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top