News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গ্রাম সমৃদ্ধ হলেই দেশ উন্নত হবে ঃ উপমুখ্যমন্ত্রী
Image

গ্রাম সমৃদ্ধ হলেই দেশ উন্নত হবে ঃ উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,২৯ নভেম্বর৷৷ গ্রাম সমৃদ্ধ হলেই দেশ উন্নত হবে৷ আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তুলতে বর্তমান সরকার গ্রামীণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে অগ্রাধিকার দিয়েছে৷ পাশাপাশি গ্রামীণ এলাকায় গড়ে তোলা হচ্ছে উন্নত পরিকাঠামো৷ গতকাল লালসিংমুড়া গ্রামপঞ্চয়েতে গ্রামদিবস অনুষ্ঠানের উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা একথা বলেন৷ অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী বলেন, গ্রামীণ অর্থনীতির বিকাশে সরকার মহিলাদের স্বনির্ভর করে তোলার উপর অধিক গুরুত্ব দিয়েছে৷ এই লক্ষ্যে গ্রামীণ মহিলাদের স্বসহায়ক দলের মাধ্যমে স্বনির্ভর করে তোলা হচ্ছে৷ তিনি বলেন, প্রতি ঘরে সুুশাসন অভিযানে বিভিন্ন প্রকল্প ও পরিষেবার সুুযোগ গ্রামীণ এলাকার মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে৷
লালসিংমুড়া গ্রামপঞ্চায়েতে গ্রামদিবস অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে বাইসাইকেল, গর্ভবতী মহিলাদের পুষ্টি প্রকল্পের কিট ও স্বনির্ভর দলগুলির হাতে বিভিন্ন সহায়তা তুলে দেন৷ এ উপলক্ষে গ্রামপঞ্চায়েতে কৃষি, স্বাস্থ্য সহ বিভিন্ন দপ্তরের প্রদর্শনী স্টল খোলা হয়৷

Releated Posts

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে উদয়পুরে যুব কংগ্রেসের বিক্ষোভ

উদয়পুর, ১৫ মে : দেশজুড়ে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং ফল প্রকাশে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদে…

ByByTaniya Chakraborty May 15, 2026

ক্যান্সার আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৩ লক্ষ টাকার সহায়তা, ধন্যবাদ সাংসদ রাজীবের

আগরতলা, ১৫ মে : দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত সিপাহিজলা জেলার বাসিন্দা জিতেন্দ্র দেববর্মার উন্নত চিকিৎসা জন্য পিএম রিলিফ ফান্ডের…

ByByTaniya Chakraborty May 15, 2026

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ১০০ শতাংশ পাশ, কৃতী পড়ুয়াদের সংবর্ধনা দিল বড়কাঁঠাল ও আখালিয়াছড়া পিএম শ্রী বিদ্যালয়

সিমনা প্রতিনিধি : সিমনা বিধানসভা এলাকার বড়কাঁঠাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং পিএম শ্রী আখালিয়াছড়া বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ…

ByByTaniya Chakraborty May 15, 2026

বেজিমারা কলোনিতে ফার্ম হাউস থেকে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই

সোনামুড়া, ১৫ মে: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার পুলিশ বেজিমারা কলোনি এলাকায় একটি ফার্ম…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top